মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২০ এএম
রাঙ্গুনিয়া মডেল থানা, চট্টগ্রাম
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই সদস্য গ্রেফতার
প্রতিবেদক: ওমর ফারুক
সরকার ঘোষিত ‘ডেভিল হান্ট’ অভিযান পরিচালনার অংশ হিসেবে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রাঙ্গুনিয়া মডেল থানার এসআই (নিঃ) গোলাম মোস্তফা, এসআই (নিঃ) মো. মিজানুর রহমান, এসআই (নিঃ) মো. রকিবুল ইসলাম এবং এএসআই (নিঃ) আব্দুর রহিমসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১৩নং ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ
করা আবুল কাসেম বাদশা ওরফে বাদশা মিয়া (৩৫), পিতা—মোহাম্মদ জামাল উদ্দিন ওরফে সোনা মিয়া, মাতা—হালিমা বেগম, সাং—কাতালশাহ পাড়া, ৪নং ওয়ার্ড, ১৩নং ইসলামপুর ইউনিয়ন, থানা—রাঙ্গুনিয়া, জেলা—চট্টগ্রাম এবং ১৫নং লালানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. হারুন (৪৭), পিতা—মোস্তাফিজুর রহমান, মাতা—আনোয়ারা বেগম, সাং—পূর্ব খিলমোগল, মুজিবুর রহমানের বাড়ি, ৯নং ওয়ার্ড, ১৫নং লালানগর ইউনিয়ন, থানা—রাঙ্গুনিয়া, জেলা—চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত দুই ব্যক্তির বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানায় পৃথক মামলা রয়েছে। এর মধ্যে—
১. রাঙ্গুনিয়া মডেল থানার মামলা নং-৫, তারিখ ০৬/০৯/২০২৪; জিআর-৯০/২০২৪, ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩০৭/৩৪৭/৩৭৯/৩৮০/৩৮৫/৩৮৬/৪২৭/৫০৬/৩৪, পেনাল কোড, ১৮৬০।
২. রাঙ্গুনিয়া মডেল থানার মামলা নং-১১, তারিখ ১৯/০৯/২০২৪; জিআর-৯৬/২০২৪, ধারা ১৪৩/১৪৭/৩০২/৩৪, পেনাল কোড, ১৮৬০।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উল্লিখিত মামলাগুলোতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইলে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক। গোলাম কিবরিয়া, লোহাগড়া - নড়াইà¦... বিস্তারিত
রাঙ্গুনিয়ায় অতিরিক্ত পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন প্রতিবেদক ওমর ফারুক চট্টগ্রামের à... বিস্তারিত
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমি... বিস্তারিত
নিলামে মালামাল পাইয়ে দেওয়ার আশ্বাস: কাস্টমস স্টাফ ফিরোজের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ à¦... বিস্তারিত
চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি নাগরিক উদ্যোগকে স্বাগত কবীর ভূঁইয়ার, য... বিস্তারিত
কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার অঙ্গীকার আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের চট্টগ্রাম নগরীর তুলাতলী, ... বিস্তারিত