রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৩ এএম
অনুপ্রেরণায় নবদিগন্ত
দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
আনোয়ারুল ইসলাম
ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক কৃতী শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদ্বীন। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্র কল্যাণ সম্পাদক বাইজিদ খান।
প্রধান আলোচক হিসেবে সংক্ষিপ্ত
আকারে আলোচনা করেন সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজা।
ছাত্রশিবির ফুলবাড়ী উপজেলা সভাপতি মিরাজ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্রশিবির রংপুর মহানগরের সাবেক প্রচার সম্পাদক ও সাবেক ফোকাস কোচিংয়ের পরিচালক সোহেল রানা, সাবেক কুড়িগ্রাম জেলা প্রচার সম্পাদক আবদুল হালিম রানা, সাবেক ছাত্রনেতা কামাল হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; মেধার পাশাপাশি নৈতিকতা, সততা ও দেশপ্রেমকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তুলতে হবে। একটি আদর্শ সমাজ ও সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় ফুলবাড়ী থানা পূর্ব শাখা শিবিরের সভাপতি আহসান হাবিব ও সেক্রেটারি মিনহাজুল ইসলাম তাক্বী।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, বই ও উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা।এ সময় ছাত্রশিবিরের উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় সুধীজন, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত
নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জায়গা ব্যবহারের অভিযোগ, সাইনবোর্ড ঘিরে প্রশ্ন নিজস্ব প্রতিবেদক: একটি জ... বিস্তারিত
নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত। গোলাম কিবরিয়া, নড়াইল। নড়াইলের লোহাগড়া ... বিস্তারিত