রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৩ এএম
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দীঘিনালা (খাগড়াছড়ি):
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় জনস্বার্থে ও সামাজিক দায়বদ্ধতা থেকে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় হিল ভিডিপি সদস্যরা। নিজস্ব অর্থায়নে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণের পাশাপাশি এলাকায় প্রাণঘাতী এডিস মশার প্রবৃদ্ধি ও বিস্তার নিয়ন্ত্রণে ব্যাপক স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন তারা।
গতকাল এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার সোবহানপুর এলাকায় এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে দক্ষিণ ছোটমেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা হতে শুরু করে সুবহানপুর কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত বিস্তৃত
এলাকার অন্তত ৬৭টি বসতবাড়ির আঙিনা, আশপাশে জমে থাকা পানি, ডোবা-নালা এবং মশার সম্ভাব্য সকল প্রজননস্থল নিবিড়ভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
এর পাশাপাশি এডিস মশার বংশবৃদ্ধি রোধে প্রজননক্ষেত্রগুলোতে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় হিল ভিডিপি সদস্যরা সম্পূর্ণ নিজেদের ব্যক্তিগত তহবিল থেকে এই অর্থায়ন ও সেবা কার্যক্রম বাস্তবায়ন করছেন। সরকারি সহায়তার বাইরে গিয়ে তরুণ ভিডিপি সদস্যদের এমন স্বতঃস্ফূর্ত ও মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে এবং স্থানীয়দের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখছে।
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত
নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জায়গা ব্যবহারের অভিযোগ, সাইনবোর্ড ঘিরে প্রশ্ন নিজস্ব প্রতিবেদক: একটি জ... বিস্তারিত
নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত। গোলাম কিবরিয়া, নড়াইল। নড়াইলের লোহাগড়া ... বিস্তারিত