বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৬ এএম
ডবলমুরিংয়ে পুলিশের বিশেষ অভিযান
১২ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি: কামরুল হাসান
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং মডেল থানা পুলিশ।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং মডেল থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ শাহীনূর আলমের নেতৃত্বে এসআই সোহাগ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
মো. সৌরভ চৌধুরী (৩২)। তিনি চট্টগ্রামের
সন্দ্বীপ থানার বাউরিয়া চৌধুরী বাড়ি এলাকার আব্দুল হালিম চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি হালিশহর থানাধীন বৌ বাজার এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন। অপরজন হলেন মো. মেহেরাবুল আলম চৌধুরী ওরফে অর্নব (২১)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার গাংরা এলাকার মৃত মাহবুবুল আলম চৌধুরীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-গ-১৬-৮৩০৬।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় মামলা নং-৩০, তারিখ ৩১ আগস্ট ২০২৬ দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৩৮ ধারায় রুজু করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আসামিদের যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রিপোর্ট: কামরুল হাসান
চট্টগ্রাম প্রতিনিধি
জমি কিনেই দায়িত্ব শেষ নয়, মালিকানা সুরক্ষায় জরুরি নামজারি উত্তরাধিকার সূত্রে পাওয়া জমিতেও নতুন ন... বিস্তারিত
কুয়েতে পাড়ি জমালেন ছোট ভাই সাকিব নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর সুন্দর ভবিষ্যতের আশায় প্রবাসজীবন... বিস্তারিত
সিটিজি ক্রাইম টিভি ও দৈনিক আই বার্তার চট্টগ্রাম প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কামরুল হাসান চট্টগ... বিস্তারিত
*সিএমপির ইপিজেড থানার বিশেষ অভিযানে দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রকাশ রিয়াদ গ্রেফতার* ইপিজেড... বিস্তারিত
সাজাপ্রাপ্ত আসামি সেলিম কোথায়? মায়ের ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ জমি দখল ও চাঁদা দাব... বিস্তারিত
দীঘিনালায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফের বন্যা: দুর্ভোগে হাজারো মানুষ খাগড়াছড়ি: টানা ভারী বর্... বিস্তারিত