রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১১:২৮ এএম
খালেকশহরের বাড়ির লোকজনের উদ্যোগে মিলাদ, পানি ও তবারক বিতরণ
চট্টগ্রামের বাকলিয়া থানার খালেকশহর এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খালেকশহরের বাড়ির লোকজনের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মিলাদ মাহফিল ও মানবসেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজকরা মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করেন। পাশাপাশি রাস্তায় নেমে সাধারণ মানুষ, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে পানি ও তবারক বিতরণ করেন তারা।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করে মানুষের পাশে দাঁড়ানো,
সেবা করা এবং সমাজে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
এ সময় খালেকশহরের বাড়ির লোকজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে মানুষের মাঝে পানি ও তবারক বিতরণ করেন। তাদের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মিলাদ মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
রিপোর্ট: সাথী বেগম
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
সাজাপ্রাপ্ত আসামি সেলিম কোথায়? মায়ের ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ জমি দখল ও চাঁদা দাব... বিস্তারিত
দীঘিনালায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফের বন্যা: দুর্ভোগে হাজারো মানুষ খাগড়াছড়ি: টানা ভারী বর্... বিস্তারিত
প্রতিবাদ ও ব্যাখ্যা রেলের আরএনবিতে বদলি-পদায়ন ঘিরে অর্থ লেনদেনের অভিযোগ: ঘটনার সঙ্গে তিনি জড়িত নন... বিস্তারিত
মিথ্যা মামলা থেকে জামিন পেলেন সোলাইমান রুবেল রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ, জড়িতদের বিরুদ্ধে তদন্... বিস্তারিত
রেলের আরএনবিতে বদলি-পদায়ন ঘিরে অর্থ লেনদেনের অভিযোগ পছন্দের কর্মস্থল পেতে ৩০ হাজার থেকে কয়েক লা... বিস্তারিত
চাঁদাবাজদের হুমকির মুখে ব্যবসায়ী জীবন দেব নাথ ও তার পরিবার ১০ লাখ টাকা চাঁদা দাবি, না দিলে সন্তানস... বিস্তারিত