সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ০৩:৪৫ এএম
পুরোনো মামলা ও ছবি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ
অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা সোলায়মান রুবেলের
নিজস্ব প্রতিবেদক:
৪৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে কি না—এ বিষয়টি নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে চান না মোহাম্মদ সোলায়মান রুবেল। তবে তিনি দাবি করেছেন, দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং পাশাপাশি একজন সফল ব্যবসায়ী হিসেবে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন।
সম্প্রতি তাকে জড়িয়ে কয়েকটি অনলাইন মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার ও মানহানিকর তথ্য প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
এসব প্রকাশিত প্রতিবেদনে তার পুরোনো ছবি ও ভিডিও ব্যবহার করে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করেন সোলায়মান রুবেল।
মোহাম্মদ সোলায়মান রুবেল বলেন, “আমি কোনো চাঁদাবাজি বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত নই। দীর্ঘদিন ধরে ব্যবসা ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের সঙ্গে সুনামের সঙ্গে চলাফেরা করে আসছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ প্রচার করা হচ্ছে, সেগুলো সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।”
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলো পুরোনো এবং প্রতিটি মামলায় তিনি জামিনে রয়েছেন। অথচ পুরোনো মামলা ও ছবি-ভিডিও ব্যবহার করে নতুন করে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সোলায়মান রুবেল এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং আমার মানহানি করছে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আইনজীবীর মাধ্যমে আইনি পদক্ষেপ গ্রহণ করব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। পুরোনো ছবি, ভিডিও বা মামলার তথ্য ব্যবহার করে কাউকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা কোনোভাবেই কাম্য নয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট অনলাইন সংবাদমাধ্যমগুলোকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রকাশ না করার আহ্বান জানান মোহাম্মদ সোলায়মান রুবেল। একই সঙ্গে তিনি তার রাজনৈতিক সহকর্মী, ব্যবসায়ী সমাজ ও শুভাকাঙ্ক্ষীদের বিভ্রান্তিকর প্রচারে কান না দেওয়ার অনুরোধ জানান।
দীর্ঘদিন ধরে অসুস্থ মোহাম্মদ ইকবাল হোসেন দুলাল দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন সা... বিস্তারিত
বিনিয়োগের নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ায় হালাল বিনিয়োগের নামে প্রতারণা এই প্রতারকে ধরিয়ে দিন... বিস্তারিত
খাগড়াছড়ির দীঘিনালায় প্রবল বর্ষণে সড়কে বিপর্যয় দুই গাড়ি দুর্ঘটনাকবলিত, বন্ধ রয়েছে যান চলা... বিস্তারিত
পার্বতীপুরে বিএনপির নতুন নেতৃত্বে উচ্ছ্বাস নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণিল আনন্দ ম... বিস্তারিত
জুলাইয়ের শহীদ পরিবারের পাশে রাষ্ট্র—শপথ অনুষ্ঠানে আবু সাইদ ও ওয়াসিমের পরিবারের সদস্যরা প্রকাশ... বিস্তারিত
চিরিরবন্দরে র্যাব-বিজিবির যৌথ অভিযান: ৩৮ কোটি ৫৭ লাখ টাকার সাপের বিষ উদ্ধার, আটক ৪ দিনাজপুরের চ... বিস্তারিত
দীর্ঘদিন ধরে অসুস্থ মোহাম্মদ ইকবাল হোসেন দুলাল দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন সা... বিস্তারিত
বিনিয়োগের নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ায় হালাল বিনিয়োগের নামে প্রতারণা এই প্রতারকে ধরিয়ে দিন... বিস্তারিত
খাগড়াছড়ির দীঘিনালায় প্রবল বর্ষণে সড়কে বিপর্যয় দুই গাড়ি দুর্ঘটনাকবলিত, বন্ধ রয়েছে যান চলা... বিস্তারিত
পার্বতীপুরে বিএনপির নতুন নেতৃত্বে উচ্ছ্বাস নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণিল আনন্দ ম... বিস্তারিত