মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ০৪:০০ এএম
দীঘিনালায় মরহুমা খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া ও আলোচনা সভা
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: মো. রফিক মিয়া
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) দীঘিনালা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশ ও জনগণের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। এ সময় তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও আলোচনা সভায় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা মরহুমা খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের কথা তুলে ধরেন এবং তাঁর জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির নেতাকর্মীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
খাগড়াছড়ি প্রতিনিধি
মো. রফিক মিয়া
জাতীয় মৎস্য পদক ২০২৬: খাগড়াছড়ির প্রান্তিক মৎস্যচাষি মো. শাহজাহানের সাফল্যের স্বীকৃতি দীঘিনালায় ... বিস্তারিত
দীঘিনালায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সুধী সমাবেশ দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: মাদক... বিস্তারিত
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের চট্টগ্রাম আগমন উপলক্ষে ইউনা... বিস্তারিত
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে দিনাজপুরে যুবদলের বিক্ষোভ দিনাজপুর, ১৩ আগস্ট: অ... বিস্তারিত
ভারতীয় সনদে চিকিৎসক পরিচয়? নরসিংদীর স্বপন বাউলকে ঘিরে উঠছে নানা প্রশ্ন নরসিংদী ও ঢাকায় একাধিক চেম... বিস্তারিত
দীঘিনালায় মাদককারবারীদের আতঙ্ক বিএনপি নেতা সেলিম: সচেতন মহলের প্রশংসায় ভাসছেন মেরুংয়ের নেতা... বিস্তারিত