বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ০৬:৫৩ এএম
অশ্রুসিক্ত ভালোবাসায় শিক্ষক মো: সামসুল হক স্যার কে বিদায় জানালো নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ
আনোয়ারুল ইসলাম
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র সহকারী শিক্ষক (বিএসসি) জনাব মোঃ সামসুল হকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ / ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ / ২৫ সফর ১৪৪৮ হিজরি) প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষক জনাব মোঃ সামসুল হকের দীর্ঘ শিক্ষকতা জীবনের নিষ্ঠা, সততা ও সুশিক্ষাদানের প্রতি একাগ্রতার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, “যার ছোঁয়ায় বদলে যায় জীবন, তাঁর বিদায় নয়, তা শুধু শ্রদ্ধার এক নতুন রূপ।” দীর্ঘ কর্মজীবনে তিনি বহু শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অসামান্য অবদান রেখেছেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুল, সম্মাননা স্মারক ও বিদায়ী উপহার সামগ্রী প্রদান করা হয়।
সামাজিক সংগঠন গুলো থেকেও বিভিন্ন সম্মাননা দান করেন সংগঠনগুলের সদস্যবৃন্দরা।
রক্তের বন্ধন যুব ফাউন্ডেশন, ফ্রেন্ডশীপ ওয়েলফার সোসাইটি ইত্যাদি। এছাড়াও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বিদায়ী স্যার কে বিভিন্ন সম্মাননা দান করে।
এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সংবর্ধনার জবাবে বিদায়ী জ্যেষ্ঠ শিক্ষক জনাব মোঃ সামসুল হক তাঁর শিক্ষকতা জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করেন। শেষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত