৪৩ বছর পর ভোটের রায়ে ইতিহাস: পার্বতীপুর প্রেস ক্লাবে নতুন নেতৃত্ব

৪৩ বছর পর ভোটের রায়ে ইতিহাস: পার্বতীপুর প্রেস ক্লাবে নতুন নেতৃত্ব

sub-editor    ০৬:৫৩ পিএম, ২০২৬-০৮-০৭    9

৪৩ বছর পর ভোটের রায়ে ইতিহাস: পার্বতীপুর প্রেস ক্লাবে নতুন নেতৃত্ব

৪৩ বছর পর ভোটের রায়ে ইতিহাস: পার্বতীপুর প্রেস ক্লাবে নতুন নেতৃত্ব

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দীর্ঘ ৪৩ বছর পর সকল গণতান্ত্রিক প্রক্রিয়া, গঠনতন্ত্র ও নির্বাচন বিধি অনুসরণ করে উৎসবমুখর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো দিনাজপুরের পার্বতীপুর প্রেস ক্লাবের বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক নির্বাচন। শনিবার (২৫ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ নির্বাচনে ক্লাবের ৬১ জন ভোটার স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত এই নির্বাচন পার্বতীপুর প্রেস ক্লাবের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। নির্বাচনে সভাপতি পদে মাহফুজুল ইসলাম রিপন এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন নির্বাচিত হয়েছেন।
সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। ১১টি পদের বিপরীতে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক—উভয় গুরুত্বপূর্ণ পদেই তিনজন করে প্রার্থী অংশ নেন।
নির্বাচনের ফলাফলে সভাপতি পদে মাহফুজুল ইসলাম রিপন ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আতাউর রহমান পান ১৬ ভোট।
সহ-সভাপতি পদে মো. আমজাদ হোসেন ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী মো. বদরুদ্দোজা বুলু পান ২৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ তাওকীর হোসাইন পান ১৬ ভোট এবং মো. মামুনুর রশিদ পান ১৩ ভোট।
যুগ্ম সম্পাদক পদে মো. আব্দুল্লাহ আল মামুন (মিলন) ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী মো. জাকারিয়া হোসেন পান ২৭ ভোট।
কোষাধ্যক্ষ পদে এ টি এম জোবায়ের উর রহমান (জবা) ২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী মো. শফিকুল ইসলাম শফিক পান ২১ ভোট এবং মো. রকুনুজ্জামান (বাবলু) পান ১৩ ভোট।
দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল জলিল ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী মো. মেহেদুল ইসলাম তারেক পান ১৩ ভোট, মো. সোহেল সানি পান ১১ ভোট এবং শ্রী শ্যামল চন্দ্র রায় পান ৪ ভোট।
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মো. ওয়াহেদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাহী সদস্য পদে মো. মহসিন আলী ৩২ ভোট, সাজেদুর রহমান নওশাদ ৩০ ভোট, মো. হেলাল ২৮ ভোট এবং মো. নুর আলম সিদ্দিক ২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে একরামুল হক বেলাল পান ১৭ ভোট, শ. আ. র. হায়দার পান ১৫ ভোট, ওসমান আলী পান ১৪ ভোট এবং মো. মজনু হক সরকার ও মো. সাজ্জাদ হোসেন পান ১৩ ভোট করে।
নির্বাচন কমিশনের প্রধান আলাউদ্দিন বলেন, “দীর্ঘদিন পর পার্বতীপুর প্রেস ক্লাবে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতৃত্ব নির্বাচন করেছেন। নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা এবং প্রেস ক্লাবের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।”
ভোটগ্রহণ চলাকালে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সংসদ সদস্য বলেন, “পার্বতীপুর প্রেস ক্লাবের নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এ ধরনের গণতান্ত্রিক চর্চা সাংবাদিক সমাজকে আরও শক্তিশালী করবে।”
দীর্ঘ ৪৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনকে কেন্দ্র করে পার্বতীপুরের সাংবাদিক সমাজে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নবনির্বাচিত নেতৃত্ব প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও পেশাদারিত্বের সঙ্গে এগিয়ে নেবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সাংবাদিক ও সুধীজন।প্রকাশকঃ দৈনিক আইবার্তা নিউজ
প্রতিবেদকঃ স্টাফ রিপোর্টার সারা বাংলাদেশ মোঃ মশিউর ইসলাম
তারিখ ২৬জুলাই  ২০২৬   
মোবাইল ০১৭৭৪৭০০৪৬০

রিটেলেড নিউজ

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

sub-editor

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

sub-editor

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

sub-editor

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

sub-editor

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও মোটরসাইকেল ব্যবহারে অনিয়মের অভিযোগ

চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও মোটরসাইকেল ব্যবহারে অনিয়মের অভিযোগ

sub-editor

চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত

সর্বশেষ