রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪৯ এএম
চট্টগ্রাম সিটি করপোরেশনের আবাসিক ফ্ল্যাট সংক্রান্ত প্রকাশিত সংবাদের বিষয়ে সেলিম ভুঁইয়ার প্রতিবাদ
সম্প্রতি একটি গণমাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আবাসিক ফ্ল্যাট বরাদ্দসংক্রান্ত প্রকাশিত সংবাদের সঙ্গে স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারী (ইপিআই কর্মী) জনাব সেলিম ভুঁইয়ার নাম উল্লেখ করে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তার প্রতি তিনি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
প্রতিবাদে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কর্মজীবনে তাঁর বিরুদ্ধে দুর্নীতি বা অসদাচরণের কোনো প্রমাণিত অভিযোগ নেই। প্রকাশিত প্রতিবেদনে তাঁকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে,
যাতে সাধারণ মানুষের মধ্যে তাঁর সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তিনি জানান, আবাসিক ফ্ল্যাট-সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণরূপে প্রশাসনিক প্রক্রিয়াধীন। নির্ধারিত নিয়ম অনুযায়ী তিনি বকেয়া অর্থ পরিশোধের জন্য সময় চেয়ে আবেদন করেছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনাধীন রয়েছে। এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত প্রশাসনিক বা বিচারিক সিদ্ধান্ত হয়নি। ফলে তদন্ত বা প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তাঁকে অনিয়মের সঙ্গে জড়িত হিসেবে উপস্থাপন করা ন্যায়সংগত নয়।
তিনি আরও বলেন, যদি চট্টগ্রাম সিটি করপোরেশনের আবাসিক ফ্ল্যাট বরাদ্দে কোনো ধরনের অনিয়ম হয়ে থাকে, তবে তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই তাঁকে দোষী হিসেবে উপস্থাপন করা ন্যায়বিচার ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতির পরিপন্থী।
সেলিম ভুঁইয়া সংশ্লিষ্ট সংবাদমাধ্যমসহ সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাঁর বক্তব্য ও প্রকৃত তথ্য যথাযথভাবে প্রকাশ করে বিভ্রান্তিকর ধারণার অবসান ঘটানো হোক। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, চলমান প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং তাঁর দীর্ঘদিনের সুনাম ও পেশাগত মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। —প্রতিবাদকারী
সেলিম ভুঁইয়া
স্বাস্থ্য সহকারী (ইপিআই কর্মী)
চট্টগ্রাম সিটি করপোরেশন
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত