শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:০৬ এএম
নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ; পরিবর্তনের দাবিতে আলী সিকদারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান এলাকাবাসী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি | নুরুল অবছার
চট্টগ্রামের ১৫ নম্বর নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের বর্তমান কার্যক্রম নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে। তাদের দাবি, বিভিন্ন নাগরিক সেবা, উন্নয়ন কার্যক্রম এবং জনসাধারণের সমস্যা সমাধানে প্রত্যাশিত ভূমিকা না থাকায় ইউনিয়নজুড়ে অভিযোগের পাহাড় জমেছে।
স্থানীয়দের ভাষ্য, নোয়াজিষপুরের সাধারণ মানুষ আজ নিজেদের নানা সমস্যায় কার্যকর অভিভাবকত্বের অভাব অনুভব করছেন। তাদের মতে, জনগণের পাশে থেকে দায়িত্বশীল নেতৃত্ব ও
জবাবদিহিতামূলক জনপ্রতিনিধিত্ব এখন সময়ের দাবি।
আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনকে সামনে রেখে স্থানীয়দের একটি অংশ ১৫ নম্বর নোয়াজিষপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে মোঃ আলী সিকদারকে দেখতে চান বলে জানিয়েছেন। তাদের বিশ্বাস, তিনি নির্বাচিত হলে সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন কর্মকাণ্ডের গতি বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
তবে এ বিষয়ে বর্তমান ইউনিয়ন পরিষদ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে তাদের মতামত পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
রাঙ্গুনিয়ায় সংরক্ষিত বনভূমি দখল ও সরকারি সম্পদ লুটের অভিযোগ: তদন্তের দাবি নিজস্ব প্রতিবেদক | লে... বিস্তারিত
ফুলবাড়িতে বিএনপি ও এনসিপির মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত আনোয়ারুল ইসলাম ফুলবাড়ি (কুড... বিস্তারিত
শাক দিয়ে মাছ ঢাকা যায় না: দীঘিনালায় মাদক কারবারিদের বিরুদ্ধে জনরোষ, ক্ষোভ স্থানীয়দের বিশেষ প্রতি... বিস্তারিত
রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা: রক্ষায় এমপি হুম্মাম কাদের চৌধুরী ও কর্তৃপক্ষের হস... বিস্তারিত
গোয়ালঘর থেকে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, বীরগঞ্জে র্যাবের অভিযানে গ্রেফতার ৩ দিনাজপুরের বীরগঞ্জ উপ... বিস্তারিত
রাজনৈতিক প্রতিহিংসা ও সন্ত্রাসের অভিযোগ: দীঘিনালায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হা... বিস্তারিত