শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ০২:৫৪ এএম
শাক দিয়ে মাছ ঢাকা যায় না: দীঘিনালায় মাদক কারবারিদের বিরুদ্ধে জনরোষ, ক্ষোভ স্থানীয়দের
বিশেষ প্রতিনিধি, দীঘিনালা:রফিক
পার্বত্য খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ছড়িয়ে পড়া মাদক কারবারের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয় সচেতন জনগণ। সাধারণ মানুষের দাবি, পুলিশ কিংবা জনতা—যারাই মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, জনগণ তাদের পাশেই থাকবে। তবে দীর্ঘ দিন পার হলেও মূল মাদক ব্যবসায়ীরা অধরা থেকে যাওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীদের একাংশ।
স্থানীয় সচেতন নাগরিক সিদ্দিকের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাদকের বিরুদ্ধে বড় বড় কথা ও প্রতিশ্রুতির তোড়জোড় দেখা গেলেও বাস্তবে দৃশ্যমান কোনো
বড় সাফল্য নেই। ছোটখাটো মাদকসেবী বা খুচরা কারবারি মাঝেমধ্যে আটক হলেও, মূল হোতা বা বড় ব্যবসায়ীদের একজনকেও এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না।” মাদক কারবারিরা সমাজ ও যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে, অথচ মূল ব্যবসায়ীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। সাধারণ মানুষের মনে এখন বড় প্রশ্ন—এসব প্রভাবশালী মাদক ব্যবসায়ীদের পেছনে আসলে কাদের ইন্ধন বা ‘সেল্টার’ রয়েছে? কার ছায়াতলে তারা এভাবে নির্বিঘ্নে তাদের অপরাধ রাজ্য চালিয়ে যাচ্ছে?
স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু ফেসবুকে প্রচার-প্রচারণা বা মুখের কথায় সীমাবদ্ধ না থেকে পুলিশকে আরও কঠোর ও আন্তরিক ভূমিকা পালন করতে হবে। মাদকের মূল শেকড় উপড়ে ফেলতে এবং মদদদাতাদের মুখোশ উন্মোচন করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর আকুতি জানিয়েছেন তারা।
রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা: রক্ষায় এমপি হুম্মাম কাদের চৌধুরী ও কর্তৃপক্ষের হস... বিস্তারিত
গোয়ালঘর থেকে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, বীরগঞ্জে র্যাবের অভিযানে গ্রেফতার ৩ দিনাজপুরের বীরগঞ্জ উপ... বিস্তারিত
রাজনৈতিক প্রতিহিংসা ও সন্ত্রাসের অভিযোগ: দীঘিনালায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হা... বিস্তারিত
যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি বেনাপোল ... বিস্তারিত
জামিল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ, আইনি ব্যবস্থার ঘোষণা স্টাফ রিপোর্টার | চট্টগ্রা... বিস্তারিত
চান্দগাঁও থানার আওতাধীন এলাকায় প্রকাশ্যে মাদক বাণিজ্যের অভিযোগ: শফিক ও মাইকেল নামে দুজনের বিরুদ... বিস্তারিত