শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ০২:৫৫ এএম
গোয়ালঘর থেকে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, বীরগঞ্জে র্যাবের অভিযানে গ্রেফতার ৩
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) পরিচালিত বিশেষ অভিযানে একটি বসতবাড়ির গোয়ালঘর থেকে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৭টা ৪০ মিনিটে বীরগঞ্জ থানার গোবিন্দপাড়া গ্রামের মো. ওসমান গনির বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করে র্যাব-১৩-এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়ালঘরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে
তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— গোবিন্দপাড়া গ্রামের মৃত শহীদুল্লাহ ইসলামের ছেলে মো. ওসমান গনি (৪৫), সাহাডুবী গ্রামের নবী হোসেনের ছেলে মো. সাকিব ইসলাম (১৯) এবং গোবিন্দপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. আইনুল হক (৪০)।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দিনাজপুর থেকে গাঁজা সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।
এ ঘটনায় বীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতার ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হবে বলে র্যাব জানিয়েছে।
র্যাব-১৩ জানায়, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশকঃ দৈনিক আইবার্তা নিউজ
প্রতিবেদকঃ স্টাফ রিপোর্টার সারা বাংলাদেশ মোঃ মশিউর ইসলাম
তারিখ৩০ জুলাই ২০২৬
মোবাইল ০১৭৭৪৭০০৪৬০
শাক দিয়ে মাছ ঢাকা যায় না: দীঘিনালায় মাদক কারবারিদের বিরুদ্ধে জনরোষ, ক্ষোভ স্থানীয়দের বিশেষ প্রতি... বিস্তারিত
রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা: রক্ষায় এমপি হুম্মাম কাদের চৌধুরী ও কর্তৃপক্ষের হস... বিস্তারিত
রাজনৈতিক প্রতিহিংসা ও সন্ত্রাসের অভিযোগ: দীঘিনালায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হা... বিস্তারিত
যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি বেনাপোল ... বিস্তারিত
জামিল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ, আইনি ব্যবস্থার ঘোষণা স্টাফ রিপোর্টার | চট্টগ্রা... বিস্তারিত
চান্দগাঁও থানার আওতাধীন এলাকায় প্রকাশ্যে মাদক বাণিজ্যের অভিযোগ: শফিক ও মাইকেল নামে দুজনের বিরুদ... বিস্তারিত