শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ০২:৫৬ এএম
রাজনৈতিক প্রতিহিংসা ও সন্ত্রাসের অভিযোগ: দীঘিনালায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা ও লুটপাট
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের ওপর সন্ত্রাসী হামলা ও বাড়িঘরে লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, দীঘিনালা উপজেলা তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এবং ১ নং মেরুং (উত্তর) শাখা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম ও তাদের পরিবারের ওপর অতর্কিত এই হামলা চালানো হয়।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ছাত্রলীগ ক্যাডার হিসেবে পরিচিত
আলমগীর এবং তার পিতা আওয়ামী লীগ নেতা মোস্তফার নেতৃত্বে ৫-৬ জনের একটি সশস্ত্র দল রফিকুল ইসলামের পরিবারের ওপর হঠাৎ সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। হামলায় তাঁতী দল নেতা মোঃ রফিকুল ইসলাম, শ্রমিক দল নেতা মোহাম্মদ সাইফুল ইসলামসহ পরিবারের কয়েকজন সদস্য মারাত্মকভাবে আহত হন।
হামলাকারীরা শুধু মারধর করেই ক্ষান্ত হয়নি, ভুক্তভোগীদের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়ে মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা নেওয়ার পর বর্তমানে তারা নিজ বাসায় শয্যাশায়ী অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। হামলার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শাক দিয়ে মাছ ঢাকা যায় না: দীঘিনালায় মাদক কারবারিদের বিরুদ্ধে জনরোষ, ক্ষোভ স্থানীয়দের বিশেষ প্রতি... বিস্তারিত
রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা: রক্ষায় এমপি হুম্মাম কাদের চৌধুরী ও কর্তৃপক্ষের হস... বিস্তারিত
গোয়ালঘর থেকে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, বীরগঞ্জে র্যাবের অভিযানে গ্রেফতার ৩ দিনাজপুরের বীরগঞ্জ উপ... বিস্তারিত
যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি বেনাপোল ... বিস্তারিত
জামিল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ, আইনি ব্যবস্থার ঘোষণা স্টাফ রিপোর্টার | চট্টগ্রা... বিস্তারিত
চান্দগাঁও থানার আওতাধীন এলাকায় প্রকাশ্যে মাদক বাণিজ্যের অভিযোগ: শফিক ও মাইকেল নামে দুজনের বিরুদ... বিস্তারিত