শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ০২:৫৪ এএম
যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি
বেনাপোল প্রতিনিধি:
মানবসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন-এর গৌরব ও সাফল্যের ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে বেনাপোল দারুল উলূম কওমি মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫টায় আয়োজিত এ কর্মসূচিতে মাদ্রাসার হাফেজ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশ, জাতি এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সাংবাদিক মিলন হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের শুভাকাঙ্ক্ষী সেলিম রেজা, মশিউর রহমান কাজল, প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুর রহমান সুমন, সাবেক সভাপতি ওমর সিয়াম, স্বেচ্ছাসেবী রাকিবুজ্জামান, অনিক মাহমুদ, রাকিব হাসান, শিহাব জহির এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। বক্তারা বলেন, রক্তদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রমের পাশাপাশি সমাজকল্যাণ ও পরিবেশ রক্ষায় যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি মানবসেবার এ ধারা আরও বিস্তৃত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিবেদন: সালাউদ্দিন
শাক দিয়ে মাছ ঢাকা যায় না: দীঘিনালায় মাদক কারবারিদের বিরুদ্ধে জনরোষ, ক্ষোভ স্থানীয়দের বিশেষ প্রতি... বিস্তারিত
রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা: রক্ষায় এমপি হুম্মাম কাদের চৌধুরী ও কর্তৃপক্ষের হস... বিস্তারিত
গোয়ালঘর থেকে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, বীরগঞ্জে র্যাবের অভিযানে গ্রেফতার ৩ দিনাজপুরের বীরগঞ্জ উপ... বিস্তারিত
রাজনৈতিক প্রতিহিংসা ও সন্ত্রাসের অভিযোগ: দীঘিনালায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হা... বিস্তারিত
জামিল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ, আইনি ব্যবস্থার ঘোষণা স্টাফ রিপোর্টার | চট্টগ্রা... বিস্তারিত
চান্দগাঁও থানার আওতাধীন এলাকায় প্রকাশ্যে মাদক বাণিজ্যের অভিযোগ: শফিক ও মাইকেল নামে দুজনের বিরুদ... বিস্তারিত