বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ০৭:৩১ এএম
চান্দগাঁও থানার আওতাধীন এলাকায় প্রকাশ্যে মাদক বাণিজ্যের অভিযোগ: শফিক ও মাইকেল নামে দুজনের বিরুদ্ধে আতঙ্কে সাধারণ মানুষ
চট্টগ্রামের চান্দগাঁও থানার আওতাধীন কালুরঘাট থেকে শুরু করে আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ইয়াবা বিক্রি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড চলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাস্তার মোড় ও বিভিন্ন নির্দিষ্ট স্থানে নিয়মিত মাদকের স্পট বসে এবং সেখানে প্রভাবশালী অপরাধী চক্রের সদস্যরা সক্রিয়ভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
অভিযোগ রয়েছে, এসব চক্রের সঙ্গে কিছু রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তি ও স্থানীয় সন্ত্রাসীদের সম্পৃক্ততা রয়েছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, অনেকেই প্রকাশ্যে মাদক বিক্রি
ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা খুব কমই দেখা যায়। মাঝে মধ্যে দু-একজন আটক হলেও মূল হোতারা অধিকাংশ সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায় বলে অভিযোগ। স্থানীয়দের আরও অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত উপস্থিতি ও টহল থাকা সত্ত্বেও মাদক ব্যবসা ও অপরাধ বন্ধ হচ্ছে না। ফলে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে—এত অভিযোগের পরও কেন এসব মাদক স্পটের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালিত হচ্ছে না?
এলাকাবাসীর দাবি, মাঝে মধ্যে কিছু অভিযান পরিচালিত হলেও তা স্থায়ীভাবে মাদক ব্যবসা বন্ধ করতে পারছে না। তাদের মতে, কয়েকজনকে আটক করা হলেও অভিযোগে উল্লিখিত অধিকাংশ ব্যক্তি এখনো আইনের আওতার বাইরে রয়েছে।
স্থানীয়দের আরও দাবি, এলাকায় কথিত কিছু দালাল বা সোর্স চক্র সক্রিয় রয়েছে, যারা বিভিন্নভাবে অপরাধীদের সহায়তা করছে বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।
এলাকাবাসী চান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা হোক। যদি কোনো ব্যক্তি বা চক্র মাদক ব্যবসা, চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদের রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
সচেতন নাগরিকদের দাবি, চান্দগাঁও থানা এলাকায় পরিচালিত সব মাদক স্পট ও অপরাধচক্রের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে দায়িত্বে অবহেলা বা অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়দের আশা, সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন দ্রুত কার্যকর অভিযান পরিচালনা করে মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমন করবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত