বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ০৭:৩২ এএম
বন্যাদুর্গত মানুষের পাশে প্রশাসন ও জনপ্রতিনিধি: কাথরিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, নগদ অর্থ ও ওষুধ বিতরণ
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে সহকারী ভূমি কমিশনার জনাব ওমর সানী আকন্দ মহোদয়কে সঙ্গে নিয়ে কাথরিয়া ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত গ্রাম পরিদর্শন করা হয়। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িঘরে গিয়ে তাদের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে মানবিক দায়িত্ববোধ থেকে সহকারী ভূমি কমিশনার জনাব ওমর সানী আকন্দ নিজস্ব অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ এবং প্রয়োজনীয়
ওষুধসামগ্রী বিতরণ করেন। তাঁর এই মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের ভেঙে পড়া ও বসবাসের অনুপযোগী হয়ে পড়া ঘরবাড়ি পুনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন এনজিও সংস্থা এবং CPP (Cyclone Preparedness Programme)-এর মাধ্যমে সহায়তার ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়। দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেওয়া হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন চৌধুরী বলেন, “বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের ঘরে ঘরে গিয়ে তাদের বাস্তব পরিস্থিতি যাচাই করে পর্যায়ক্রমে নগদ অর্থ, ত্রাণসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ। কোনো ক্ষতিগ্রস্ত পরিবার যেন সহযোগিতা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি।”
স্থানীয়রা জানান, প্রশাসন ও জনপ্রতিনিধিদের এমন সরেজমিন উপস্থিতি এবং তাৎক্ষণিক সহায়তার উদ্যোগ বন্যাদুর্গত মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত পুনর্বাসন এবং প্রয়োজনীয় সরকারি-বেসরকারি সহায়তা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা তাদের।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত