বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ০৭:৩৩ এএম
আবারও বসছে পার্বতীপুরের ঐতিহ্যবাহী খোলাহাটি কুটির শিল্প মেলা
লেখক: আনোয়ার হোসেন
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও বসতে যাচ্ছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ঐতিহ্যবাহী খোলাহাটি কুটির শিল্প মেলা। ইতোমধ্যে মেলার মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি জোরেশোরে চলছে। স্টল নির্মাণ, বিদ্যুৎ সংযোগ, আলোকসজ্জা ও অন্যান্য অবকাঠামোগত কাজ প্রায় শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে, ইনশাআল্লাহ।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তারা মেলায় অংশ নেবেন। মেলায় কুটির
শিল্পের বিভিন্ন পণ্য, পোশাক, প্রসাধনী, গৃহস্থালির সামগ্রী, খেলনা, মাটির তৈরি জিনিসপত্র, আসবাবপত্র, মিষ্টান্ন, ফাস্টফুডসহ নানা ধরনের পণ্যের সমাহার থাকবে। ফলে দর্শনার্থীরা একসঙ্গে বিনোদন ও কেনাকাটার সুযোগ পাবেন।
মেলাকে ঘিরে ইতোমধ্যেই এলাকাবাসীর মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশু-কিশোরদের আনন্দের পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়ানোর জন্য এটি হয়ে ওঠে অন্যতম আকর্ষণ। স্থানীয় ব্যবসায়ীরাও আশা করছেন, মেলাকে কেন্দ্র করে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও প্রাণবন্ত হবে।
আয়োজকরা জানিয়েছেন, সুন্দর, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে মেলা পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারা সকলকে পরিবার-পরিজন নিয়ে খোলাহাটি কুটির শিল্প মেলায় এসে আনন্দ ভাগাভাগি করার আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
ঐতিহ্য, সংস্কৃতি, বিনোদন ও কেনাকাটার এক অনন্য মিলনমেলা হিসেবে পরিচিত খোলাহাটি কুটির শিল্প মেলা আবারও হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠবে—এমন প্রত্যাশাই এখন স্থানীয় বাসিন্দাদের।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত