কুড়িগ্রাম-০২ সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ফুলবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

sub-editor    ০৬:৪১ পিএম, ২০২৬-০৭-০৯    240

কুড়িগ্রাম-০২ সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ফুলবাড়ীতে  ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম-০২ সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ফুলবাড়ীতে  ছাত্রদলের বিক্ষোভ মিছিল
 
আনোয়ারুল ইসলাম 
ফুলবাড়ী (কুড়িগ্রাম) উপজেলা প্রতিনিধি:
 
কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় ঐক্যজোট মনোনীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ফুলবাড়ী উপজেলা শাখা।
 
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলা চত্বর থেকে ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ফুলবাড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিনকোনা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।
 
সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রেজাউল ইসলাম (রেজা)। তিনি বলেন,ফুলবাড়ী উপজেলা ছাত্রদল সবসময় মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সকল ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি নাওডাঙ্গা ইউনিয়নে আয়োজিত একটি মাদকবিরোধী কর্মসূচিতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ ছাত্রদলকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
 
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শ্রী বিষ্ণু চন্দ্র সেন বলেন,মাদক একটি জাতীয় ও সামাজিক ব্যাধি। মাদকের বিরুদ্ধে ফুলবাড়ী উপজেলা ছাত্রদল অতীতেও কাজ করেছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে। কিন্তু মাদকবিরোধী কর্মসূচিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে ছাত্রদলের বিরুদ্ধে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা সংসদ সদস্যের বক্তব্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় উপজেলা ছাত্রদল গণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
 
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান,জেলাল সরকার, হাসানুর রহমান এবং ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মহেশ্বর রায় শুভ সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি নাওডাঙ্গা ইউনিয়নে আয়োজিত একটি মাদকবিরোধী কর্মসূচিতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ ফুলবাড়ী উপজেলা ছাত্রদলকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা বাস্তবতা বিবর্জিত, বিভ্রান্তিকর এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তারা বলেন, এ ধরনের বক্তব্য একটি দায়িত্বশীল জনপ্রতিনিধির কাছ থেকে প্রত্যাশিত নয়।
 
বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে লড়াই কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একার দায়িত্ব নয়; এটি একটি জাতীয় ও সামাজিক আন্দোলন।তাই মাদকবিরোধী কার্যক্রমকে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে প্রকৃত মাদক কারবারি, তাদের পৃষ্ঠপোষক এবং সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।
 
সমাবেশে বক্তারা দাবি করেন, ফুলবাড়ী উপজেলা ছাত্রদল সবসময় জনস্বার্থে, মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কোনো সংগঠনের বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সুস্থ রাজনৈতিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। তাই তারা সংসদ সদস্যকে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক বক্তব্য দেওয়ার আহ্বান জানান।
 
সমাবেশ শেষে নেতাকর্মীরা সংসদ সদস্যের বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার না করা হলে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
 
বিক্ষোভ মিছিলে উপজেলা ছাত্রদল, ইউনিয়ন ছাত্রদল, কলেজ ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষ হলেও নেতাকর্মীদের মধ্যে প্রতিবাদের তীব্রতা লক্ষ্য করা যায়।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ