রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩১ এএম
সীতাকু- পৌরসভার প্রকৌশলী আবু ইউছুফের বিরুদ্ধে
ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ
॥ একই চেয়ারে ১৭ বছর
সীতাকু- পৌরসভার উপ সহকারী প্রকৌশলী আবু ইউছুফের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। সরকারি চাকুরীর পাশাপাশি নিজের মালিকানায় ঢাকা চট্টগ্রামে গড়ে তোলেন অবৈধভাবে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। চট্টগ্রাম নগরীর মেহেদীবাগস্থ স্প্রী প্রোপ্রাইজি প্রাইভেট লিমিটেড নামের এক ডেভল্পমেন্ট কোম্পানির অংশিদার। উপ সহকারী প্রকৌশলী আবু ইউসুফ বিগত আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের এমপি মন্ত্রী ও একাধিক আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের প্রভাব খাটিয়ে নিজজে আওয়ামী লীগের লোক পরিচয় দিয়ে ক্ষমতার অপব্যবহার, উন্নয়ন প্রকল্পে
কমিশন বাণিজ্য, ঠিকাদারদের সঙ্গে আঁতাত এবং বেনামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ গড়ে তোলার অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করেছে স্থানীয়রা।
অভিযোগ সূত্রে জানায় , সীতাকুন্ড পৌরসভায় টানা ১৭ বছর ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করে তিনি পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রভাব বিস্তার করেন। সরকারি কর্মকর্তাদের নিয়মিত বদলির বিধান থাকলেও প্রভাবশালী মহলের সহায়তায় তিনি বারবার বদলি এড়িয়ে যান। আওয়ামী লীগের প্রভাবশালী এমপি মন্ত্রীরদের সাথে সখ্যতা থাকায় তাকে কেউ বদলী করার সাহসও করেনি। স্থানীয়দের দাবি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঠিকাদারদের কাছ থেকে কমিশনের অর্থ সরাসরি নিজের হিসাবে না নিয়ে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনের ব্যাংক হিসাব ব্যবহার করে লেনদেন করা হতো। পাশাপাশি নির্দিষ্ট কিছু ঠিকাদারের সঙ্গে সমঝোতার মাধ্যমে টেন্ডার নিয়ন্ত্রণ এবং নিম্নমানের কাজের অনুমোদনের বিনিময়ে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, সরকারি চাকরিতে থাকা অবস্থায় তিনি বেনামে ডেভেলপার ও রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ করেছেন। বন্ধু ও ঘনিষ্ঠজনদের মাধ্যমে পরিচালিত একাধিক প্রতিষ্ঠানে তার শেয়ার বা আর্থিক অংশীদারিত্ব রয়েছে বলেও দাবি করা হয়েছে। এসব ব্যবসার মূলধনের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। সীতাকুন্ড পৌরসভার উপ সহকারী প্রকৌশলী আবু ইউসুফের গ্রামের বাড়ি সন্দ্বীপ উপজেলায়। চিটাগং পলিটেকনিক ২০০২-২০০৩ ব্যাচের শিক্ষার্থী। উপ সহকারী প্রকৌশলী সীতাকুন্ড পৌরসভা হিসেবে কর্মরত। তার পিতা মুছা মিয়া, মাতাঃ মনোয়ারা বেগম, মুছা মিয়ার বাড়ী,হারামিয়া সন্দ্বীপ এলাকায় হলেও বর্তমানে আফিক টাওয়ার, ৪র্থতলা, প্লট নং ০৬, রোড নং ০১,ব্লক বি,হালিশহর,চট্টগ্রাম বিলাসবহুল বাড়িতে বসবাস করেন। সচেতন নাগরিকদের ভাষ্য, পৌরসভার সেবার পরিবর্তে ব্যক্তিস্বার্থকে অগ্রাধিকার দেওয়ায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। তারা প্রকৌশলী আবু ইউছুফের ব্যাংক হিসাব, স্থাবর-অস্থাবর সম্পদ এবং আয়-ব্যয়ের উৎস নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগকারীরা আরও উল্লেখ করেন, অতীতেও তার বিরুদ্ধে দুদকের তদন্তের উদ্যোগ নেওয়া হলেও তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এবার অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। সীতাকুন্ড পৌরসভার একাধিক ঠিকাদার জানিয়েছেন প্রকৌশলী আবু ইউসুফ নিজেই নামে বেনামে ঠিকাদারী কাজ করে থাকেন, তার কথামত চুক্তি না হলে আওয়ামী লীগের সময়ে কেউ কোন কাজই করতে পারেনি। এ বিষয়ে বক্তব্য জানার জন্য সীতাকুন্ড পৌরসভার উপ সহকারী প্রকৌশলী আবু ইউছুফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি, তার ব্যবাহৃত দুটি মোবাইলে এসএমএস দেয়া হলেও কোন সাড়া শব্দ মিলেনি।
এ বিষয়ে জানার জন্য সীতাকুন্ড পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, যদি কারো বিরুদ্ধে কোন অভিযোগ উঠে অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে তদন্ত বিষয়টি প্রমানিত হলে তার বিরুদ্ধে অফিসিয়াল ব্যবস্থা নেয়া হবে। অভিযোগের কপি এখনো আমার হাতে আসেনি আমাকে কেউ বলেও নি, যদি কেউ সরাসরি আমার কাছে অভিযোগ করেন আমি সাথে সাথে ব্যবস্থা নিব।
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত