রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩১ এএম
নকশা অনুমোদনে অনিয়মের অভিযোগ: সিডিএতে এজিএম সেলিমকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি
নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ইমারত নির্মাণ সংক্রান্ত নকশা অনুমোদন প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান এ.জি.এম. সেলিম। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে বিধিমালা উপেক্ষা করে বহুতল ভবনের নকশা অনুমোদন দেওয়া হচ্ছে, যার ফলে জননিরাপত্তা ও পরিকল্পিত নগরায়ন মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। অনুসন্ধানে জানা যায়, নগরীর বাকলিয়া এলাকার মিয়াখান নগর ফতেহ আলী মাতব্বর রোডে
বিসিকেইছ নং ২৩২/২৪-২৫ নম্বর নকশা অনুমোদনকে ঘিরে গুরুতর প্রশ্ন উঠেছে। নথিতে রাস্তার প্রস্থ ২০ ফুট দেখিয়ে ১৩ তলা ভবনের অনুমোদন দেওয়া হলেও স্থানীয়দের দাবি, বাস্তবে রাস্তার প্রস্থ মাত্র ১২ ফুট, কোথাও কোথাও তারও কম। নগর উন্নয়ন বিধিমালা অনুযায়ী এ ধরনের সড়কের পাশে এত উচ্চতার ভবনের অনুমোদনের সুযোগ নেই।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একই ধরনের আরও অসংখ্য নকশা বিধিমালা লঙ্ঘন করে অনুমোদন দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, এ.জি.এম. সেলিম নিজের ক্ষমতার অপব্যবহার করে অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের চাপ প্রয়োগ, ধমক ও ভয়ভীতি দেখিয়ে এসব অনুমোদন করিয়ে নেন। বিষয়গুলো নিয়ে নিরপেক্ষ তদন্ত হলে আরও বিস্তৃত অনিয়ম বেরিয়ে আসতে পারে বলে সংশ্লিষ্টদের দাবি।
অভিযোগ রয়েছে, সৎ ও দায়িত্বশীল কর্মকর্তাদেরও বিভিন্নভাবে মানসিক চাপ দেওয়া হচ্ছে। সিডিএর সচিব রবীন্দ্র চাকমাকে অন্যায় আবদার না মানায় বদলির হুমকি ও মানসিক হয়রানির অভিযোগও উঠেছে। যদিও এসব বিষয়ে চেয়ারম্যান অবগত থাকার পরও কার্যকর কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
স্থানীয় বাসিন্দারা বলেন, বছরের পর বছর ধরে ওই এলাকার রাস্তার প্রস্থ অপরিবর্তিত রয়েছে। অথচ কাগজে রাস্তার প্রস্থ বাড়িয়ে দেখিয়ে বহুতল ভবনের অনুমোদন দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে অগ্নিকাণ্ড, ভূমিকম্প বা অন্য যেকোনো দুর্যোগে ভয়াবহ বিপর্যয়ের কারণ হতে পারে।
নগর পরিকল্পনাবিদদের মতে, কাগজে রাস্তার প্রস্থ পরিবর্তন করে ভবনের অনুমোদন দেওয়া শুধু প্রশাসনিক অনিয়ম নয়, এটি জননিরাপত্তার সঙ্গে প্রতারণার শামিল। একজন বিশেষজ্ঞ বলেন, "এ ধরনের অনুমোদন পুরো এলাকার নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে এবং পরিকল্পিত নগরায়নকে ধ্বংস করে।"
অনুসন্ধানে আরও উঠে এসেছে, ইমরান হোসেন নামে এক ব্যক্তিকে ঘিরেও নানা অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি মন্ত্রণালয় ও সচিবালয়ে তদবির চালানোর পাশাপাশি সিডিএর বিভিন্ন প্রশাসনিক বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। নিয়মের প্রশ্ন তোলা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া, বদলির চেষ্টা কিংবা প্রশাসনিকভাবে কোণঠাসা করার অভিযোগও রয়েছে এই চক্রের বিরুদ্ধে।
একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "যারা অনিয়মের বিরুদ্ধে কথা বলেন, তারা নানা চাপে পড়েন। আর যারা নীরব থাকেন, তারাই সুবিধা পান।"
সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ, সিডিএতে সেবা পেতে নানা ধরনের হয়রানি, দালালচক্রের দৌরাত্ম্য ও অনিয়মের শিকার হতে হয়। অনেক ক্ষেত্রে অভিযোগ করলে উল্টো ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এ.জি.এম. সেলিম বলেন, রাস্তার প্রস্থ সংক্রান্ত বিষয়টি অথরাইজড অফিসারের কাছ থেকে জানতে হবে। অথরাইজড অফিসার পরিবর্তনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তেজিত প্রতিক্রিয়া জানান। ইমরান হোসেনের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রথমে তিনি "কে ইমরান?" বলে অস্বীকার করলেও পরে কথোপকথনে বলেন, "ইমরান না থাকলে সিডিএ একটি মারামারির আড্ডাখানায় পরিণত হতো।"
অন্যদিকে ইমরান হোসেন দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন। নিজেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দূর সম্পর্কের আত্মীয় বলে উল্লেখ করে তিনি বলেন, "আমি সংবিধান অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করেছি। এ.জি.এম. সেলিম একজন ভালো মানুষ।"
এ বিষয়ে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, "কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিধিবহির্ভূত কর্মকাণ্ড বরদাশত করা হবে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।" তিনি আরও জানান, ইমরান হোসেন যে আত্মীয়তার পরিচয় ব্যবহার করছেন, বিষয়টি তিনি খতিয়ে দেখেছেন। তার ভাষ্য অনুযায়ী, এতটা ঘনিষ্ঠ আত্মীয় নন, দূর সম্পর্কের কেউ হতে পারেন।
নগর উন্নয়ন বিশেষজ্ঞদের মতে, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, বিতর্কিত নকশা অনুমোদনের পুনঃপর্যালোচনা এবং সংশ্লিষ্টদের দায় নির্ধারণ করা জরুরি। একই সঙ্গে সিডিএতে নকশা অনুমোদন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করার দাবি জানিয়েছেন তারা।
লেখক: আজগর আলী মানিক
সম্পাদক, সিটিজি ক্রাইম নিউজ, ঢাকা
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত