অপপ্রচারের শিকার দাবি মিজানুর রহমানের, ১২ লাখ টাকা পাওনার দাবি

sub-editor    ০৩:৪৪ পিএম, ২০২৬-০৭-০১    166

অপপ্রচারের শিকার দাবি মিজানুর রহমানের, ১২ লাখ টাকা পাওনার দাবি

চট্টগ্রামের বাঁশখালীর পশ্চিম চাম্বল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুন্সিখিল মৌলভী বাড়ির বাসিন্দা মো. মিজানুর রহমান (পিতা: জাফর আহমদ) তার বিরুদ্ধে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে দাবি করেছেন। তিনি বলেন, প্রকৃত ঘটনা আড়াল করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে।
মিজানুর রহমান জানান, দীর্ঘদিন তিনি সৌদি আরবে গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। সেখানেই মহিবুল্লাহ হুজুরের সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। পরবর্তীতে মহিবুল্লাহ হুজুরের অনুরোধে তিনি ভিসা-সংক্রান্ত ব্যবসায় যুক্ত হন। একপর্যায়ে তাদের মধ্যে পারিবারিক সম্পর্কও প্রতিষ্ঠিত হয় এবং পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হতে থাকে।
তার দাবি, তিনি মহিবুল্লাহ হুজুরকে মোট ১১টি ভিসা প্রদান করেন, যার মধ্যে ৭ জন সৌদি আরবে গমন করেন। এ সংক্রান্ত লেনদেনের মোট পরিমাণ ১৭ লাখ ৭১ হাজার টাকা, যার ব্যাংকিং লেনদেনের প্রমাণ হিসেবে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নথিপত্র তার কাছে সংরক্ষিত রয়েছে।
মিজানুর রহমানের ভাষ্য, ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হওয়া লেনদেনই প্রকৃত হিসাবের প্রতিফলন। এর বাইরে যদি কেউ অতিরিক্ত অর্থ লেনদেনের দাবি করেন, সেটির দায়ভার তিনি নেবেন না। বরং সব হিসাব-নিকাশ শেষে বর্তমানে মহিবুল্লাহ হুজুরের কাছে তার প্রায় ১২ লাখ টাকা পাওনা রয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি অভিযোগ করেন, প্রকৃত তথ্য যাচাই না করেই চট্টগ্রামের বাঁশখালীর কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে। এসব প্রতিবেদনের কারণে তার ব্যক্তিগত, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
মিজানুর রহমান আরও দাবি করেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। সরকারি জায়গা সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে তাকে জড়িয়ে পরিকল্পিতভাবে বিতর্ক সৃষ্টি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তার মতে, একটি বিশেষ মহল ব্যক্তিগত স্বার্থে তাকে হয়রানি ও সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে এসব প্রচারণা চালাচ্ছে।
তিনি সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো তথ্য প্রকাশের আগে যেন নিরপেক্ষভাবে তদন্ত ও তথ্য-প্রমাণ যাচাই করা হয়। প্রয়োজনে তিনি তার কাছে থাকা ব্যাংক লেনদেনের কাগজপত্রসহ প্রয়োজনীয় সকল নথি তদন্তকারী সংস্থার কাছে উপস্থাপন করতে প্রস্তুত রয়েছেন।
এ বিষয়ে মহিবুল্লাহ হুজুরের বক্তব্য জানা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

রিটেলেড নিউজ

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

sub-editor

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও মোটরসাইকেল ব্যবহারে অনিয়মের অভিযোগ

চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত

সর্বশেষ