রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩১ এএম
নিজস্ব অর্থায়নে জাহাজ কেনার ইতিহাস গড়েছে বিএসসি, আসছে নতুন ট্যাঙ্কার ও কনটেইনার জাহাজ
সাক্ষাৎকার: আজগর আলি মানিক
সম্পাদক, ক্রাইম চান্স ২৪ ডটকম (লন্ডন থেকে পরিচালিত)
একসময় লোকসানের বোঝা বহন করা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এখন দেশের অন্যতম লাভজনক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ২০২৪–২৫ অর্থবছরে প্রায় ৩০৭ কোটি টাকা মুনাফা অর্জন করেছে জাতীয় পতাকাবাহী এ সংস্থা। বহরে যুক্ত হয়েছে নতুন জাহাজ, বাড়ছে আন্তর্জাতিক সক্ষমতা, নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদি সম্প্রসারণ পরিকল্পনা। আগামী পাঁচ বছরের মধ্যে বিএসসির বহরে জাহাজের সংখ্যা ২২টিতে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এসব
পরিকল্পনা, বৈশ্বিক শিপিং পরিস্থিতি, হরমুজ প্রণালির সংকট, নতুন জাহাজ ক্রয় অয়েল ট্যাঙ্কার সংযোজন এবং দেশীয় নাবিকদের কর্মসংস্থান নিয়ে ক্রাইম চান্স ২৪ ডটকম-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।
প্রশ্ন: অল্প সময়ের মধ্যে অলাভজনক প্রতিষ্ঠান থেকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার রহস্য কী?
কমডোর মাহমুদুল মালেক:
একসময় বিএসসির অধিকাংশ জাহাজই ছিল পুরোনো এবং পরিচালন ব্যয় ছিল অনেক বেশি। বর্তমানে বহরের সাতটি জাহাজই নতুন হওয়ায় পরিচালন ব্যয় কমেছে এবং ভাড়া থেকে উল্লেখযোগ্য আয় হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর আমি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করি। সেই পরিকল্পনার ধারাবাহিক বাস্তবায়নের ফলেই আজ বিএসসি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমাদের লক্ষ্য শুধু মুনাফা নয়, একটি আধুনিক, শক্তিশালী ও আন্তর্জাতিক মানের জাতীয় শিপিং করপোরেশন গড়ে তোলা।
প্রশ্ন: আগামী পাঁচ বছরে বহরে কতটি নতুন জাহাজ যুক্ত হবে?
কমডোর মাহমুদুল মালেক:
আমাদের লক্ষ্য আগামী পাঁচ বছরে আরও ১৫টি নতুন জাহাজ সংগ্রহ করা। বর্তমানে সাতটি জাহাজ রয়েছে। নতুন জাহাজ যুক্ত হলে মোট বহর দাঁড়াবে ২২টি। ইতোমধ্যে নিজস্ব অর্থায়নে দুটি জাহাজ কেনা হয়েছে, যা বিএসসির ৫৪ বছরের ইতিহাসে প্রথম। আরও তিনটি জাহাজ কেনার প্রক্রিয়া একনেক পর্যায়ে রয়েছে। পাশাপাশি চীনের সঙ্গে জি-টু-জি ভিত্তিতে চারটি জাহাজ সংগ্রহের উদ্যোগ চলছে। এআইআইবি ছয়টি কনটেইনার জাহাজে অর্থায়নের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে।
প্রশ্ন: অয়েল ট্যাঙ্কার বাড়ানোর পরিকল্পনা কতদূর?
কমডোর মাহমুদুল মালেক:
অয়েল ট্যাঙ্কারে আয় বেশি হলেও ঝুঁকিও বেশি। তাই আমরা ভারসাম্য বজায় রেখে বাল্ক ক্যারিয়ার, কনটেইনার জাহাজ এবং এমআর অয়েল ট্যাঙ্কার—সব ধরনের জাহাজই বহরে যুক্ত করতে চাই। ভবিষ্যতের বহর হবে আরও আধুনিক ও বহুমুখী।
প্রশ্ন: হরমুজ প্রণালির সংকটে বিএসসির অভিজ্ঞতা কেমন ছিল?
কমডোর মাহমুদুল মালেক:
হরমুজ প্রণালি বন্ধ থাকায় আমাদের জাহাজ বাংলার জয়যাত্রা প্রায় সাড়ে চার মাস আটকে ছিল। তবে আন্তর্জাতিক চার্টার চুক্তি অনুযায়ী আমরা নিয়মিত ভাড়া পেয়েছি। ২৩ জুন অত্যন্ত দক্ষতার সঙ্গে মেরিটাইম কৌশল ব্যবহার করে জাহাজটিকে নিরাপদে সংকটপূর্ণ এলাকা থেকে বের করে আনা হয়। ভবিষ্যতেও আন্তর্জাতিক নিয়ম মেনেই আমরা ব্যবসা পরিচালনা করব।
প্রশ্ন: দেশীয় শিপইয়ার্ডে তৈরি জাহাজ কি ভবিষ্যতে বিএসসির জন্য নির্মাণ করা সম্ভব?
কমডোর মাহমুদুল মালেক:
বাংলাদেশের শিপইয়ার্ডগুলো ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে সুনাম অর্জন করেছে। তবে বিএসসি যে ধরনের ৫০ থেকে ৬০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার জাহাজ পরিচালনা করে, সেগুলো নির্মাণের সক্ষমতা এখনও পুরোপুরি তৈরি হয়নি। তবে আগামী এক দশকের মধ্যে দেশীয় প্রতিষ্ঠানগুলো সেই সক্ষমতা অর্জন করবে বলে আমি আশাবাদী।
প্রশ্ন: বহর বাড়লে কর্মসংস্থানে কী প্রভাব পড়বে?
কমডোর মাহমুদুল মালেক:
বিএসসির প্রতিটি জাহাজে বাংলাদেশি অফিসার ও নাবিক কর্মরত আছেন। নতুন জাহাজ যুক্ত হলে শতভাগ দেশীয় জনবল নিয়োগ দেওয়া হবে। ফলে বহর যত বড় হবে, তত বেশি দক্ষ নাবিক ও মেরিন অফিসারের কর্মসংস্থান সৃষ্টি হবে। এটি দেশের সামুদ্রিক খাতের জন্য অত্যন্ত ইতিবাচক।
শেষ কথা সাক্ষাৎকারের শেষে কমডোর মাহমুদুল মালেক বলেন, “প্রধান উপদেষ্টা, নৌপরিবহন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় বাংলাদেশ শিপিং করপোরেশনকে একটি আধুনিক, শক্তিশালী ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখাই আমাদের লক্ষ্য।”
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত