বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ০৭:৩১ এএম
প্রতিবাদলিপি
সম্প্রতি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে “মিতু হত্যা ও ছাত্র আন্দোলনে সহিংসতায় অর্থায়নের অভিযোগ: ‘সোনা আলম’কে ঘিরে চট্টগ্রামে নতুন বিতর্ক” শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়ে আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
আমি, আলম সিকদার (সোনা আলম), স্পষ্টভাবে জানাতে চাই যে উক্ত প্রতিবেদনে আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। আমি কোনো হত্যা মামলা, সন্ত্রাসী কর্মকাণ্ড, ছাত্র আন্দোলনে সহিংসতা, অর্থায়ন, স্বর্ণ চোরাচালান, হুন্ডি ব্যবসা কিংবা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই।
আমার দীর্ঘদিনের ব্যবসায়িক ও সামাজিক অবস্থানকে ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল
পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে আমি মনে করি। কোনো ধরনের যাচাই-বাছাই, তথ্য-প্রমাণ বা আমার বক্তব্য গ্রহণ না করেই যেসব সংবাদ ও পোস্ট প্রকাশ করা হয়েছে, তা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। আমি সংশ্লিষ্ট অনলাইন পোর্টাল, ফেসবুক পেজ ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন বস্তুনিষ্ঠ, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করেন। মিথ্যা, বিভ্রান্তিকর ও একপাক্ষিক তথ্য প্রচার থেকে বিরত থাকা সাংবাদিকতার নৈতিক দায়িত্ব। একজন ব্যক্তির সম্মান ও সুনাম ক্ষুণ্ন করে এমন সংবাদ প্রকাশের আগে অবশ্যই সত্যতা যাচাই করা প্রয়োজন।
আমি বিশ্বাস করি, সত্য ও ন্যায়ের জয় সবসময় প্রতিষ্ঠিত হবে। যারা আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে—প্রমাণ ছাড়া কোনো অভিযোগ প্রচার করবেন না। অন্যথায় প্রচলিত আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অধিকার আমি সংরক্ষণ করছি।
পরিশেষে, আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই যে, উক্ত ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই এবং আমার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগসমূহ সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিনীত,
আলম সিকদার (সোনা আলম)
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত