রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩১ এএম
আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রাল-এর ২০২৬-২৭ রোটারি বর্ষের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
গত (২৬ জুন ২০২৬) অনুষ্ঠিত ক্লাবের এক সভায় জুনাইদ হোছাইন-কে সভাপতি এবং মোজাহিদুল ইসলাম মীর-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ আগামী ১ জুলাই ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে এবং ২০২৬-২৭ রোটারি বর্ষে ক্লাবের সকল সাংগঠনিক, সেবামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে।
নবনির্বাচিত সভাপতি জুনাইদ হোছাইন বলেন, "রোটার্যাক্টের মূল আদর্শ সেবা, নেতৃত্ব ও বন্ধুত্বের চেতনাকে ধারণ করে আমরা সমাজের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে চাই।
সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে ক্লাবকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।"
অপরদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মীর বলেন, "তরুণদের দক্ষতা উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং মানবিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে নতুন পরিষদ বিভিন্ন সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করবে"।
উল্লেখ্য, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রাল দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা, যুব নেতৃত্বের বিকাশ, পরিবেশ সংরক্ষণ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং মানবিক সহায়তামূলক উদ্যোগের মাধ্যমে স্থানীয় ও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নতুন কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে ক্লাবটির সেবামূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে সদস্যরা আশাবাদ ব্যক্ত করেছেন। বিজ্ঞপ্তি
মঈন উদ্দীন
চট্টগ্রাম প্রতিনিধি
জাতীয় দৈনিক আই বার্তা
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত