রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩১ এএম
শোকাহত সিটিজি ক্রাইম নিউজ পরিবার
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রাউজানের নোয়াজিশপুর এলাকার কৃতী সন্তান, রাউজান থানা যুবদলের নেতা মোহাম্মদ নুরুল আমিন কালু ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক নুরুল আবছার-এর আপন ছোট ভাই ছিলেন।
মোহাম্মদ নুরুল আমিন কালু দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতেন এবং সাধারণ মানুষের কাছে একজন পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যু পরিবার, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের
জন্য এক অপূরণীয় ক্ষতি। ৷ ৷ তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে রাউজানসহ বিভিন্ন এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলের অসংখ্য মানুষ গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
মরহুমের মৃত্যুতে সিটিজি ক্রাইম নিউজ পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় সিটিজি ক্রাইম নিউজ পরিবারের পক্ষ থেকে বলা হয়, “মোহাম্মদ নুরুল আমিন কালুর মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। তাঁর চলে যাওয়া শুধু পরিবারের জন্য নয়, সমাজের জন্যও এক বড় ক্ষতি। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। শোকবার্তায় আরও বলা হয়, মহান আল্লাহ তাআলা যেন মরহুমকে তাঁর অসীম রহমতে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।
সিটিজি ক্রাইম নিউজ পরিবারের পক্ষ থেকে সাংবাদিক নুরুল আবছারসহ মরহুমের সকল স্বজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং দেশবাসীর নিকট মরহুমের জন্য দোয়া কামনা করা হয়েছে।
আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন। আমিন।
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত