রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩১ এএম
চট্টগ্রাম, ২১ জুন ২০২৬:
চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় এক গার্মেন্টস কর্মীকে হত্যার উদ্দেশ্যে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত ভুক্তভোগী মালেক আনছারী মোহাম্মদ ওমর (২৪) খুলশী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, মালেক আনছারী মোহাম্মদ ওমর চট্টগ্রামের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান ম্যাপ ফুডওয়্যার লিমিটেডে সহকারী কিউসি (QC) পদে কর্মরত রয়েছেন। তার আইডি নম্বর ১১,৩৮৮। অভিযোগ অনুযায়ী, একই প্রতিষ্ঠানের অপারেটর ইসিতা আপ্রিন (নিশি) এবং প্রিপারেশন সুপারভাইজার আরাফাতের সঙ্গে কর্মস্থল সংক্রান্ত বিরোধের জেরে তার ওপর এই হামলা সংঘটিত হয়।
ভুক্তভোগীর দাবি, গত ২০ জুন ২০২৬ তারিখে দুপুরের খাবারের বিরতির সময় ইসিতা আপ্রিন তাকে হুমকি প্রদান করেন। এর কিছুক্ষণ পর আরাফাত তার কর্মস্থলে এসে মোবাইল ফোনে সংরক্ষিত একটি ছবি দেখিয়ে বলেন, “তোমার বিপদ সন্নিকটে।” এই ঘটনাকে কেন্দ্র করে তিনি আতঙ্কিত হয়ে পড়েন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কর্মস্থল থেকে ছুটি শেষে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে খুলশীর টেকনিক্যাল মোড় এলাকায় ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার গতিরোধ করে। পরে তাকে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে গিয়ে লোহার রড ও পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে এবং হত্যার উদ্দেশ্যে নির্যাতন চালায় বলে অভিযোগে বলা হয়েছে।
হামলার একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় তার মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। মানিব্যাগে নগদ প্রায় ৭ থেকে ৮ হাজার টাকা, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেলের গুরুত্বপূর্ণ মূল কাগজপত্র ছিল বলে তিনি অভিযোগ করেন।
পরে একই প্রতিষ্ঠানে কর্মরত আকাশ, রুবেল জুয়েল ও তাহের নামের সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।
ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার পেছনে ইসিতা আপ্রিন ও আরাফাতের প্রত্যক্ষ মদদ রয়েছে। তাদের মোবাইল ফোনের কললিস্ট এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে হামলার প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে তিনি দাবি করেন।
বর্তমানে গুরুতর আহত অবস্থায় চলাফেরা করতে অক্ষম হওয়ায় তিনি তার পিতা নুরুল আবছার আনছারীর মাধ্যমে খুলশী থানার অফিসার ইনচার্জের নিকট অভিযোগপত্র প্রেরণ করেছেন।
তিনি ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা সন্ত্রাসীদের শনাক্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, ছিনতাইকৃত টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগকারী:
মালেক আনছারী মোহাম্মদ ওমর
মোবাইল: ০১৮৬৭-৭৬৪৩৮৫
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত