বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ০৮:১৫ এএম
মোঃ মশিউর ইসলাম | স্টাফ রিপোর্টার
দিনাজপুরের পার্বতীপুরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী রোপা-আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লুৎফুন্নাহার মিরা, আলী হোসেন রুবেল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ানসহ
কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশী রোপা-আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকারের এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মাধ্যমে কৃষকরা অধিক উৎপাদনে উৎসাহিত হবেন এবং দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে প্রদর্শিত মৌসুমি বিভিন্ন পুষ্টিকর ফল-ফলাদি ও কৃষি তথ্যভিত্তিক কর্নার পরিদর্শন করেন। এ সময় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, সুষম সার ব্যবস্থাপনা এবং পুষ্টিকর খাদ্য উৎপাদন বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
প্রকাশক: দৈনিক আইবার্তা নিউজ
প্রতিবেদক: মোঃ মশিউর ইসলাম, স্টাফ রিপোর্টার
প্রকাশের তারিখ: ১৮ জুন ২০২৬
মোবাইল: ০১৭৭৪৭০০৪৬০
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত