রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩০ এএম
মোঃ মশিউর ইসলাম | স্টাফ রিপোর্টার
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৫নং চণ্ডীপুর ইউনিয়নের কালিকাবাড়ি ডাঙ্গাপাড়া এলাকায় ইশরাত জাহান (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুর প্রায় ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইশরাত জাহান উপজেলার খামার জগন্নাতপুর ডাঙ্গাপাড়া গ্রামের এরশাদুল হকের মেয়ে।
নিহতের পরিবারের দাবি, ইশরাত জাহানকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার উদ্দেশ্যে ঘরের বরগার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের অভিযোগ, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন করা প্রয়োজন।
এদিকে গৃহবধূর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের
সৃষ্টি হয়। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
ঘটনাটি ঘিরে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রকাশক: দৈনিক আইবার্তা নিউজ
প্রতিবেদক: মোঃ মশিউর ইসলাম, স্টাফ রিপোর্টার
প্রকাশের তারিখ: ১৮ জুন ২০২৬
মোবাইল: ০১৭৭৪৭০০৪৬০
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত