রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩১ এএম
মোঃ মশিউর ইসলাম | স্টাফ রিপোর্টার
প্রকাশক: দৈনিক আইবার্তা নিউজ
প্রকাশের তারিখ: ১৮ জুন ২০২৬
পঞ্চগড়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং জেলার সকল ইউনিট ইনচার্জগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ মিডিয়া সেল, পঞ্চগড় সূত্রে জানা যায়, গত ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার সকাল ১০টায় পঞ্চগড় পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা এবং পরবর্তীতে পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলার সকল ইউনিট ইনচার্জদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আবু সাইম। কল্যাণ সভায় তিনি জেলা
পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয়সমূহের সমাধানে আশ্বাস প্রদান করেন। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দিকনির্দেশনা দেন।
কল্যাণ সভা শেষে পুলিশ অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার জেলার সকল ইউনিট ইনচার্জদের উদ্দেশ্যে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবা নিশ্চিতকরণ এবং পুলিশি কার্যক্রমের মানোন্নয়নে সকলকে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা, রিজার্ভ ইন্সপেক্টর (আরআই), পুলিশ লাইন্স, ডিআইও-১, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তাবৃন্দ, কোর্ট ইন্সপেক্টর, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।
সভাগুলোতে জেলার পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
প্রতিবেদক: মোঃ মশিউর ইসলাম
মোবাইল: ০১৭৭৪৭০০৪৬০
প্রকাশক: দৈনিক আইবার্তা নিউজ
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত