বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ০৮:১৭ এএম
মোঃ মশিউর ইসলাম | স্টাফ রিপোর্টার
প্রকাশক: দৈনিক আইবার্তা নিউজ
প্রকাশের তারিখ: ১৮ জুন ২০২৬
দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর নির্দেশনা ও নেতৃত্বে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ছিনতাই, মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। এ সময় সাধারণ জনগণের মধ্যে মাদক ও জুয়ার কুফল
সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয় এবং সমাজ থেকে এসব অপরাধ নির্মূলে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
পুলিশের পক্ষ থেকে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়। এছাড়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সকল থানার উদ্যোগে বিশেষ চেকপোস্ট স্থাপন ও তল্লাশি কার্যক্রম পরিচালিত হয়।
দিনাজপুর জেলা পুলিশ জানিয়েছে, ছিনতাই, মাদক, জুয়া ও সকল ধরনের অপরাধের বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এ ধরনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তল্লাশি ও সচেতনতামূলক কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রতিবেদক: মোঃ মশিউর ইসলাম
মোবাইল: 01774700460
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত