দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক রাজাপুর থানায় লিখিত অভিযোগ

sub-editor    ১২:০৩ পিএম, ২০২৬-০৬-১৪    37

দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক  রাজাপুর থানায় লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |

ঝালকাঠির রাজাপুর উপজেলার বাগরি মহিলা কলেজ সংলগ্ন এলাকায় জমির সীমানা প্রাচীর (দেয়াল) নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জমির মালিক মো. ইব্রাহিম খলিল হাওলাদার (৫৫), পিতা-মৃত ছবদার আলী হাওলাদার, রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার বৈধভাবে ক্রয়কৃত ও ভোগদখলীয় জমিতে শনিবার (১৩ জুন) দুপুর প্রায় ১২টার দিকে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে পূর্ববর্তী জমির মালিকের পরিবারের সদস্যরা কাজে বাধা প্রদান করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আনোয়ার মৃধা (৪০), আরিফ মৃধা (৩২), মুরাদ মৃধা (৩৫), মজিবর সরদার (৮৫) এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি।

ভুক্তভোগী ইব্রাহিম খলিল অভিযোগ করেন,  আনোয়ার ২০২৪ সালের আগে আওয়ামী লীগের রাজনৈতিক সাথে সংশ্লিষ্ট ছিল ২০২৪ সালের পরে বিএনপির প্রভাব খাটিয়ে জায়গা দখল করতে চায় ।ইব্রাহিম জমিটি রাস্তার অংশসহ বৈধভাবে ক্রয় করেছেন। তবে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে নিজ জমি থেকে প্রায় ৪ থেকে ৫ ফুট জায়গা ছেড়ে দিয়েছেন। পাশাপাশি প্রতিবেশী মজিবর সরদারের যাতায়াতের সুবিধার জন্যও অতিরিক্ত প্রায় ৫ ফুট জায়গা ব্যবহারের সুযোগ দিয়েছেন। এরপরও একটি পক্ষ তার জমির অংশ জোরপূর্বক দখলের চেষ্টা করছে এবং দেয়াল নির্মাণে বাধা দিচ্ছে বলে তিনি দাবি করেন।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা সংঘবদ্ধভাবে নির্মাণকাজ বন্ধ করে দেন এবং অশালীন ভাষায় গালাগালি ও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মো. ইব্রাহিম খলিল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চান।

পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনার পর অভিযুক্ত আনোয়ার হোসেন মোবাইল ফোনে ইব্রাহিম খলিলের বড় মেয়েকে অশালীন ভাষায় গালাগালি ও ভয়ভীতি প্রদর্শন করেন। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমির মালিকানা, রাস্তা ব্যবহার ও সীমানা নির্ধারণ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এলাকাবাসী বিষয়টির শান্তিপূর্ণ ও আইনগত সমাধানের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাজাপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিটেলেড নিউজ

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

sub-editor

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও মোটরসাইকেল ব্যবহারে অনিয়মের অভিযোগ

চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত

সর্বশেষ