রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১৪ এএম
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:
চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এলাকার কালেক্টরেট জামে মসজিদে দীর্ঘদিন ধরে সংঘটিত জুতা চুরির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জোহরের নামাজের সময় মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে হাতেনাতে আটক করেন।
আটক ব্যক্তি নিজের নাম আলমগীর বলে পরিচয় দিলেও তার কাছে কোনো জাতীয় পরিচয়পত্র বা অন্য কোনো বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি। তিনি নিজেকে আনোয়ারা উপজেলার বটতলী এলাকার বাসিন্দা বলে দাবি করেছেন। তবে তার দেওয়া নাম-পরিচয় সঠিক কি না, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। মসজিদ সংশ্লিষ্ট সূত্র
জানায়, দীর্ঘদিন ধরে কালেক্টরেট জামে মসজিদ থেকে মুসল্লিদের জুতা ও স্যান্ডেল চুরির অভিযোগ পাওয়া যাচ্ছিল। বিষয়টি নিয়ে মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছিল। সম্প্রতি মসজিদের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একই ব্যক্তির বিরুদ্ধে একাধিকবার জুতা চুরির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট ফুটেজগুলো সংরক্ষণ করা হয়েছে বলে জানা গেছে।
সূত্র আরও জানায়, আটক ব্যক্তির সঙ্গে আরও দুই সহযোগী নিয়মিত মসজিদ এলাকায় অবস্থান করে চুরির কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে ওই দুই ব্যক্তি পলাতক রয়েছে। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে এবং সংগৃহীত সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে মুসল্লিদের জুতা চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে তারা নজরদারি বাড়ান। অবশেষে মুসল্লিদের সতর্কতার কারণে সন্দেহভাজন একজনকে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তি ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় মুসল্লিরা দ্রুত তদন্তের মাধ্যমে চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ৷ যাতে ভবিষ্যতে মসজিদে আগত মুসল্লিদের এমন ভোগান্তির শিকার হতে না হয়।
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত