বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ০৮:১৬ এএম
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের অভয়ারখীল এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার নিয়ে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। সম্প্রতি কথিত মাদক কারবারি বাবা নাছির আটক হওয়ার পর এলাকাজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন— যদি একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়, তাহলে অন্যান্য অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত হবে না কেন?
স্থানীয়দের অভিযোগ, অনিক ও ইলিয়াছ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, অনলাইন জুয়া পরিচালনা এবং বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ প্রচলিত রয়েছে। তবে এসব অভিযোগ থাকা সত্ত্বেও তাদের
বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে দাবি করেন স্থানীয়রা।
একাধিক বাসিন্দার ভাষ্য, এলাকায় রাতের বেলায় সন্দেহজনক লোকজনের আনাগোনা এবং অনলাইন জুয়ার কার্যক্রম নিয়ে বহুদিন ধরে নানা আলোচনা রয়েছে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করা হলে প্রকৃত চিত্র সামনে আসবে।
এলাকার সচেতন মহল মনে করে, মাদক ও জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি বিশেষ সুবিধা প্রদর্শনের সুযোগ নেই। আইন সবার জন্য সমান হওয়া উচিত। তারা অভিযোগগুলোর দ্রুত তদন্ত এবং সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মতে, যুবসমাজকে মাদক ও জুয়ার ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে অভিযোগের উৎস খুঁজে বের করে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত