রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক | রিপোর্ট: আবদুল কাদের
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে মাদ্রাসা, এতিমখানা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার এবং অসুস্থ ব্যক্তিদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১০ জুন ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ০৫ মিনিট পর্যন্ত দীঘিনালা জোন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ৪ ইস্ট বেঙ্গল (৪ ইবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন, এসইউপি, পিএসসি-এর উপস্থিতিতে এসব সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের সাব-জোন কমান্ডার মেজর তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি এবং জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী।
সেনাবাহিনীর পক্ষ থেকে ছোট মেরুন বাজার দারুস সুন্নাহ মাদ্রাসা এবং দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসা ও এতিমখানায় চাল, আটা, চিনি, তেল ও ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
এছাড়া চিকিৎসা সহায়তার অংশ হিসেবে মোঃ বাচ্চু মিয়া ও ক্রিস ত্রিপুরাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে অন্তনিতা চাকমা, বাকী রাম ত্রিপুরা, মোছাঃ জাহেরা খাতুন, গৌরিকা বালা চাকমা, ফুলেকা চাকমা এবং মার্জিনা বেগমের বসতঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করা হয়।
স্থানীয়রা জানান, পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। অনুষ্ঠান শেষে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনী ও দীঘিনালা জোন কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত