কাথারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু রায়হানুল ইসলাম চৌধুরী সমাজসেবা, উন্নয়ন ও ব্যবসায়িক সফলতায় জনপ্রিয় মুখ; নির্বাচনে আসার খবরে জনমনে ব্যাপক আগ্রহ

কাথারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু রায়হানুল ইসলাম চৌধুরী সমাজসেবা, উন্নয়ন ও ব্যবসায়িক সফলতায় জনপ্রিয় মুখ; নির্বাচনে আসার খবরে জনমনে ব্যাপক আগ্রহ

sub-editor    ০৬:২২ এএম, ২০২৬-০৬-১০    400

কাথারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু রায়হানুল ইসলাম চৌধুরী সমাজসেবা, উন্নয়ন ও ব্যবসায়িক সফলতায় জনপ্রিয় মুখ; নির্বাচনে আসার খবরে জনমনে ব্যাপক আগ্রহ

 লেখক আজগর আলি মানিক। 
আসন্ন  ৬ নং কাথারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও তরুণ উদ্যোক্তা রায়হানুল ইসলাম চৌধুরী। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার নাম ছড়িয়ে পড়তেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও জনমত বিশ্লেষণ। রায়হানুল ইসলাম চৌধুরী কাথারিয়ার সুপরিচিত ও সম্মানিত গোয়াজ চৌধুরী পরিবারের সন্তান। তিনি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মরহুম মৌলানা কামরুল ইসলাম চৌধুরীর সন্তান এবং সমাজসেবক মৌলানা সাইফুল ইসলাম চৌধুরীর আপন ছোট ভাই। পারিবারিকভাবে সমাজকল্যাণ, শিক্ষা বিস্তার ও জনসেবার ঐতিহ্যের ধারক এই পরিবার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হিসেবে পরিচিত।

স্থানীয়দের মতে, রায়হানুল ইসলাম চৌধুরী শুধু একজন সফল ব্যবসায়ী নন, বরং একজন মানবিক ও জনবান্ধব ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি নীরবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো, চিকিৎসা সহায়তা প্রদান, শিক্ষার্থীদের সহযোগিতা, পারিবারিক বিরোধ নিষ্পত্তি এবং বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে তার ভূমিকা এলাকাবাসীর কাছে প্রশংসিত।

এলাকার প্রবীণদের ভাষ্যমতে, জনপ্রতিনিধি হওয়ার আগেই তিনি জনগণের সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ব্যক্তিগত উদ্যোগে রাস্তাঘাট উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তার সম্পৃক্ততা মানুষের মধ্যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে।

ব্যবসায়িক জীবনেও রয়েছে তার উল্লেখযোগ্য সাফল্য। দেশ ও দেশের বাইরে বিস্তৃত ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে তিনি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ডেভেলপার ব্যবসার মাধ্যমে কর্মজীবন শুরু করে আজ তিনি একটি শক্তিশালী ব্যবসায়িক অবস্থান গড়ে তুলেছেন। ফলে চেয়ারম্যান নির্বাচিত হলে ব্যক্তিগত লাভ-লোকসানের চিন্তার বাইরে থেকে জনগণের কল্যাণে কাজ করার সুযোগ তার থাকবে বলে মনে করছেন অনেকেই।

বিশেষ করে কাথারিয়ার ঐতিহ্যবাহী গোয়াজ চৌধুরী বাড়ি এবং এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। বহুল আলোচিত গোয়াজ চৌধুরী সড়কের উন্নয়ন এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। স্থানীয়রা মনে করেন, এ ধরনের উন্নয়ন কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত রাখতে সক্ষম হবেন রায়হানুল ইসলাম চৌধুরী।

প্রবাসী শাহাবুদ্দিন বলেন, "রায়হানুল ইসলাম চৌধুরী বাচ্চু আমাদের পরিবারের গর্ব। তিনি যদি নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে আমরা প্রবাসীসহ এলাকার সর্বস্তরের মানুষ তার পাশে থাকবো। মানুষের জন্য কাজ করার যে মানসিকতা তার রয়েছে, তা একজন জনপ্রতিনিধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, একজন শিক্ষিত, সৎ, সফল ও জনকল্যাণমুখী ব্যক্তিত্ব হিসেবে রায়হানুল ইসলাম চৌধুরী ইতোমধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। নির্বাচনকে সামনে রেখে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও চলছে জোর আলোচনা।

স্থানীয়দের প্রত্যাশা, জনসেবা ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাথারিয়া ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও সমৃদ্ধ ইউনিয়নে রূপান্তর করতে সক্ষম নেতৃত্বের প্রয়োজন রয়েছে। সেই প্রত্যাশার নাম হিসেবেই অনেকে দেখছেন রায়হানুল ইসলাম চৌধুরীকে।

এখন দেখার বিষয়, জনগণের এই আগ্রহ ও প্রত্যাশার প্রেক্ষাপটে তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন কিনা। তবে ইতোমধ্যেই কাথারিয়া ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন রায়হানুল ইসলাম চৌধুরী।   ব্যবসায়ী, সমাজসেবক ও দানবীর মুফিজুর রহমান চৌধুরীর বক্তব্য
বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানবীর, শত শত পরিবারের আস্থার প্রতীক মুফিজুর রহমান চৌধুরী বলেন,
"আমার প্রিয় ভাই রায়হানুল ইসলাম চৌধুরী যদি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হন, তাহলে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের পুরো পরিবার তাঁর পাশে থাকবো, ইনশাআল্লাহ। তিনি একজন সৎ, মানবিক ও জনবান্ধব মানুষ। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। আমি বিশ্বাস করি, জনগণের সেবা করার মানসিকতা, সততা ও নেতৃত্বের গুণাবলীর কারণে তিনি সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন অর্জন করতে সক্ষম হবেন। এলাকার উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির স্বার্থে আমরা সবাই তাঁর জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছি।"
তিনি আরও বলেন, "জনগণই সকল ক্ষমতার উৎস। এলাকার মানুষ যাকে যোগ্য মনে করবেন, আমরা সেই সিদ্ধান্তকে সম্মান জানাবো। তবে রায়হানুল ইসলাম চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করলে তাঁর পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবো, ইনশাআল্লাহ।"

রিটেলেড নিউজ

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

sub-editor

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

sub-editor

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

sub-editor

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

sub-editor

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও মোটরসাইকেল ব্যবহারে অনিয়মের অভিযোগ

চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও মোটরসাইকেল ব্যবহারে অনিয়মের অভিযোগ

sub-editor

চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত

সর্বশেষ