বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ০৮:১৪ এএম
অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তোলপাড় • সামাজিক অবক্ষয় নিয়ে উদ্বেগ • নিরপেক্ষ তদন্ত ও সত্য উদঘাটনের দাবি স্থানীয়দের
আজগর আলি মানিক রিপোর্ট করেছেন।
চট্টগ্রামের পটিয়া উপজেলায় এক যুবদল নেতাকে ঘিরে ব্যক্তিগত সম্পর্ক সংক্রান্ত অভিযোগের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর পটিয়া উপজেলা যুবদলের সদস্য মিজানুর রহমান কফিলের দিকে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে স্থানীয় জনপদে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে স্থানীয় সূত্রে জানা যায়, এক প্রবাসীর পরিবারের সঙ্গে সম্পর্কিত এক নারীকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন চলছিল। সম্প্রতি বিষয়টি
প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগকারীদের দাবি, বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, অভিযোগের বিষয়টি সামনে আসার পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তিকে ঘিরে জনরোষ দেখা দেয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় বলে জানা গেছে।
এলাকার সচেতন মহল বলছে, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের অভিযোগে যেসব ঘটনা সামনে আসে, সেগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। কোনো ব্যক্তি বা রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে আইনের ঊর্ধ্বে রাখা উচিত নয় বলেও মন্তব্য করেন তারা। ৷ স্থানীয়দের একাংশের দাবি, ঘটনাটির প্রকৃত সত্য উদঘাটনে প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত করা হোক। অভিযোগ সত্য হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ মিথ্যা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
তবে অভিযুক্ত মিজানুর রহমান কফিলের বক্তব্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। একইভাবে অভিযোগে উল্লিখিত নারী ও তার পরিবারের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন মহল বিষয়টির স্বচ্ছ তদন্ত ও প্রকৃত তথ্য জনসম্মুখে প্রকাশের আহ্বান জানিয়েছে।
বিঃদ্রঃ এই প্রতিবেদনটি বিভিন্ন পক্ষের অভিযোগ ও স্থানীয় সূত্রের তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযোগগুলোর সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত বা আদালতের সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারিত হবে।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত