বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ০৮:১৭ এএম
বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোলে ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে প্রাণনাশের হুমকি এবং নিজ বাড়িতে গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী সোহাগ হোসেন।
শনিবার (৬ জুন ২০২৬) বিকেল ৪টায় বেনাপোল চেকপোস্ট এলাকায় নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহাগ হোসেন দাবি করেন, দীর্ঘদিন ধরে একটি পক্ষ তার ব্যবসায়িক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে আসছে এবং বিভিন্ন সময়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
তিনি অভিযোগ করেন, গত শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ১০টার দিকে বেনাপোল পৌরসভার বড়আচড়া এলাকায় তার ভাড়া বাসাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করে। গুলিটি জানালা ভেদ করে ঘরের ভেতরে প্রবেশ করলেও লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। পরে গুলিটি দরজা ভেদ করে বাইরে চলে যায়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, পূর্বের একটি আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে তার ওপর এ হামলা হয়ে থাকতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সোহাগ হোসেন আরও বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে প্রকৃত হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হবে। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
এদিকে ঘটনার পর বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত