রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১৪ এএম
সিটিজি ক্রাইম টিভির হাতে ছবি ও তথ্যপ্রমাণ
চট্টগ্রাম প্রতিনিধিঃ
চিহ্নিত মাদক কারবারি শওকত নেওয়াজকে সঙ্গে নিয়ে খন্দকার নুরুল ইসলাম ও সাব্বির আহমেদের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণের ছবি ও একাধিক তথ্যপ্রমাণ হাতে এসেছে সিটিজি ক্রাইম টিভির। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শওকত নেওয়াজ এলাকায় ইয়াবা ব্যবসাসহ বিভিন্ন মাদক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠলেও রহস্যজনক কারণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি এলাকাবাসীর। ফলে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে এই চক্র।
এলাকার সচেতন মহল বলছে, একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে তরুণ সমাজ ও শিশু-কিশোরদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে রয়েছেন অভিভাবকরা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, “তার কাছে এলাকার শিশুরা নিরাপদ নয়।”
এ ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। এলাকাবাসীর দাবি, প্রকাশ্যে মাদক ব্যবসায়ীদের বিচরণ ও প্রভাব বিস্তারের পরও প্রশাসনের নীরবতা রহস্যজনক। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। স্থানীয় জনগণ আরও বলেন, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হলে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনার দাবি জানান তারা।
সচেতন নাগরিকদের মতে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন না হলে যুবসমাজ ধ্বংসের মুখে পড়বে এবং সামাজিক অপরাধ আরও বৃদ্ধি পাবে।
এলাকাবাসীর দাবি
দ্রুত শওকত নেওয়াজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ
মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার
রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে মাদক কারবারিদের অংশগ্রহণ বন্ধ
শিশু ও তরুণ সমাজের নিরাপত্তা নিশ্চিত করা
এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ।
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত