রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫৪ এএম
আজগর আলি মানিক সম্পাদক সিটিজি ক্রাইম নিউজ।
পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) খন্দকার মো. জুলফিকার তারেকের বিরুদ্ধে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ, ভুয়া বিল-ভাউচার তৈরি এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ দাখিল করা হয়েছে। সাংবাদিক ও মানবাধিকার সংগঠন নেতা আজগর আলি মানিক এ অভিযোগটি দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, কর্ণফুলী, পটিয়া, বোয়ালখালী, সন্দ্বীপ ও পতেঙ্গা এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের নামে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে ভুয়া বিল তৈরি করে সরকারি তহবিল থেকে প্রায় ৪ থেকে ৫ হাজার কোটি টাকা আত্মসাত করা হয়েছে বলে দাবি করা হয়।
অভিযোগ অনুযায়ী, প্রকৌশলী জুলফিকার তারেকের দায়িত্বে থাকা প্রকল্পগুলোর হিসাব-নিকাশ ও বাস্তব অগ্রগতি পর্যালোচনা করলেই অনিয়মের প্রমাণ পাওয়া যেতে পারে। অভিযোগে আরও বলা হয়েছে, তিনি নাকি নিয়মিত ছুটি ছাড়া কানাডায় যাতায়াত করেন; তার পাসপোর্ট রেকর্ড পরীক্ষা করলে বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব।
এ ছাড়া অভিযোগকারীর দাবি, প্রকৌশলী জুলফিকার তারেক প্রায় ৩ হাজার কোটি টাকার বেশি অর্থ কানাডায় পাচার করেছেন এবং সেখানকার ‘বেগমপাড়া’ এলাকায় একাধিক বাড়ির মালিক হয়েছেন—এমন অভিযোগও উত্থাপন করা হয়েছে।
অভিযোগকারী আজগর আলি মানিক দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কাছে অনুরোধ জানিয়েছেন—উত্থাপিত অভিযোগসমূহের নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করে সত্যতা প্রমাণ হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। তিনি জানান, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দেখতে চান।
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত