বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ০৯:০৯ এএম
অনিক দাশ, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর একটি পরিকল্পিত ও গোয়েন্দা ভিত্তিক অভিযানে ধরা পড়েছে সক্রিয় একটি মাদক চক্রের সদস্য। সোমবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে এ অভিযান চলাকালীন ৫৩ পিস ইয়াবাসহ মোঃ ইসমাইল হোসেন সিরাজী (৫০) নামক এক মাদক ব্যবসায়কেকে আটক করা হয়েছে।
এই বিশেষ অভিযানটি পরিচালনার দায়িত্বে ছিল বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি। গোপন সংবাদের ভিত্তিতে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহামের নেতৃত্বে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিশেষ টহলদল চৌধুরী পাড়ার একটি ভাড়া বাসায় তল্লাশি অভিযান চালায়।
আটক হওয়া ইসমাইল হোসেন সিরাজী মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের উত্তর বরবিল এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাকের পুত্র। তল্লাশি চলাকালীন ইয়াবার সাথে উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল (এফজেড V2), নগদ টাকা, মোবাইল ফোন, গ্যাস লাইট, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম, ব্যক্তিগত ডকুমেন্ট সহ আরও বেশ কিছু সামগ্রী।
আরও পড়ুন: সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই শামীম আটক
সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম উল্লেখ করেন, গোপন তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছি। তিনি জানান, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও নিয়মিত ভাবে চলবে। মাটিরাঙ্গাকে মাদক মুক্ত রাখতে সেনাবাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও যোগ করেন, স্থানীয়দের সহযোগিতা ছাড়া এ ধরনের অভিযানে ধারাবাহিকতা বজায় রাখা কঠিন।
আটক ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মাটিরাঙ্গা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত