রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫২ এএম
রিপোর্ট করেছেন আজগর আলি মানিক সম্পাদক সিটিজি ক্রাইম নিউজ।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ-র নির্বাচনী গণসংযোগকালে মৌলবাদী গোষ্ঠীর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদে কোতোয়ালী থানা বিএনপির উদ্যোগে আজ বিকেল ৩টায় এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক বাণিজ্য সম্পাদক ও সাবেক ছাত্রনেতা হেলাল চৌধুরী-র নেতৃত্বে নগরজুড়ে প্রদক্ষিণ করে মহানগর বিএনপির কেন্দ্রীয় প্রতিবাদ সমাবেশে যোগ দেয়।
সমাবেশে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সাবেক অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন পিয়েল, আলমগীর চৌধুরী, ফয়েজ উল্লাহ, নিজাম উদ্দিন, দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মনছুর আলম, বক্সিরহাট ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শমসের আলী, মোঃ সেলিম, মোঃ জসিম, শাহাদাত হোসেন, নুরুল আজিম, বাবুল বড়–য়া, জাকিরিয়া জহির, মির্জা এনাম, নগর যুবদল নেতা মোঃ ফোরকান, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শুক্কুর, দেওয়ান বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইয়াছিন, সদস্য সচিব মোঃ সাইফুদ্দিন, আন্দরকিল্লা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নয়ন, মোঃ কফিল উদ্দিন, মোঃ বাহাদুর, লিয়াকত আলী, মোঃ মানিক, মোঃ সুমন, মানিক ফয়েজ, মোঃ মঞ্জু, মোঃ নজরুল, মোঃ মনসুর, মোঃ বেলাল প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তৃতাকালে সাবেক ছাত্রনেতা হেলাল চৌধুরী বলেন, “এরশাদ উল্লাহ’র ওপর এই ন্যাক্কারজনক হামলা গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর সরাসরি আঘাত। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছি। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে এই সন্ত্রাসী তৎপরতার দাঁতভাঙা জবাব দেবে।”
এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে হেলাল চৌধুরীর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরে উত্তাল পরিবেশ সৃষ্টি করে।
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত