রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকায় ফিল্মি কায়দায় এক সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার আদ্রা গ্রামের মনির ও রবিউল নামে দুই ব্যক্তির বিরুদ্ধে।
জানা যায়, সিটিজি নিউজ ও সিটিজি ক্রাইম টিভির বিশেষ প্রতিনিধি জনাব শরীফ উদ্দিন আহমেদকে রবিবার রাত সাড়ে ১০টার দিকে প্রায় ২০–২৫ জনের একটি সংঘবদ্ধ দল অপহরণ করে পুরানা পল্টনের জামান টাওয়ারের দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়।
অভিযোগে বলা হয়েছে, অপহরণকারীরা জোরপূর্বক তাঁর মোবাইল ফোন কেড়ে নেয় এবং বিভিন্ন ব্যাংক, বিকাশ ও নগদ একাউন্টের মাধ্যমে লাখ টাকারও বেশি অর্থ হাতিয়ে নেয়। পরে তাঁকে বাধ্য করে একটি ভিডিও ধারণ করা হয়, যেখানে দুই লাখ টাকা গ্রহণের “স্বীকারোক্তি” দিতে বাধ্য করা হয়।
ঘটনার সময় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। দীর্ঘ নির্যাতনের পর ভোরে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
সাংবাদিক শরীফ উদ্দিন আহমেদ বলেন,
মনির ও রবিউল প্রায় ১০ বছর ধরে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের একটি সংগঠিত চক্র রয়েছে, যারা রাজধানীতে প্রতারণা, চাঁদাবাজি ও অপহরণের মাধ্যমে অর্থ আদায় করে আসছে।”
তিনি আরও জানান,
আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত। আমার মতো একজন সাধারণ, সৎ সাংবাদিকের ওপর এমন বর্বরোচিত নির্যাতন অত্যন্ত নিন্দনীয়।”
ভুক্তভোগী দ্রুত পুলিশ, ডিবি ও র্যাবের হস্তক্ষেপে মনির ও রবিউলসহ জড়িত সকলকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
অপহরণ ও নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিটিজি নিউজের প্রধান সম্পাদক ও সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলি মানিক। তিনি বলেন,
আমাদের সাংবাদিক শরীফ উদ্দিন একজন পেশাদার সাংবাদিক। তাঁর ওপর এমন হামলা সাংবাদিক সমাজের প্রতি চরম হুমকি। অপহরণে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”
এদিকে সিটিজি ক্রাইম টিভির উপদেষ্টা জনাব আবুল কালাম আজাদ জানান,
শরীফ উদ্দিন বর্তমানে আমাদের তত্ত্বাবধানে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হচ্ছে। অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য মামলা প্রস্তুতি চলছে।”
অন্যদিকে জার্নালিস্ট হেল্প সেন্টার, চট্টগ্রাম জেলা সভাপতি ওমর ফারুক বলেন,
সাংবাদিক শরীফ উদ্দিন একজন প্রতিভাবান লেখক ও দায়িত্বশীল সংবাদকর্মী। তাঁর ওপর হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। মতিঝিল থানার ওসির প্রতি অনুরোধ—ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন।”
ঘটনার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
সিনথিয়া ইসলাম সুমি রিপোর্ট করেছেন।
উল্লেখ্য, ঘটনার বিস্তারিত ও নতুন তথ্য আগামী দ্বিতীয় পর্বে প্রকাশ করা হবে।
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত