রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫৪ এএম
একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মী পরিচয়ে প্রেসক্লাবের নেতৃত্বে অবস্থান নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ প্রশ্নবিদ্ধ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রেসক্লাবে সাম্প্রতিক সময় দলীয় রাজনীতির প্রভাব নিয়ে সাংবাদিক সমাজে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ পদগুলো দখল করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সক্রিয় নেতাকর্মী, যার ফলে ক্লাবের নিরপেক্ষতা ও সাংবাদিকতার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় সিনিয়র সাংবাদিকরা।
প্রাপ্ত তথ্যমতে, বর্তমান কমিটির সভাপতি ইলিয়াস তালুকদার (কমিউনিস্ট) এবং সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী (কমিউনিস্ট) রাজনৈতিক পরিচয়ে সম্পৃক্ত।
এছাড়া, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী, পান্থনিবাস বড়ুয়া, শান্তি রঞ্জন চাকমা, সহ-সভাপতি আব্বাস হোসাইন আফতাব (বিজেপি),
যুগ্ম সম্পাদক এম.এ মতিন (বিএনপি লীগ), অর্থ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কায়সার, দপ্তর সম্পাদক আরিফুল হাসনাত (সরফভাটা ইউনিয়ন ছাত্রলীগ) — এদের বিরুদ্ধেও দলীয় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
এছাড়া সাংবাদিক জগলুল হুদা (পৌরসভা আওয়ামী লীগ প্রচার সম্পাদক), ইসমাঈল হোসেন নয়ন, মুবিন বিন সোলাইমান (সরফভাটা ইউনিয়ন যুবলীগ), জাহেদ হাছান তালুকদার (পৌরসভা ছাত্রলীগ), মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম (ইসলামপুর ইউনিয়ন যুবলীগ) এবং ফাহিম শাহরিয়ার — এদের সম্পর্কেও রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
স্থানীয় সাংবাদিকদের দাবি, প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত সংগঠন হলেও বর্তমানে এটি রাজনৈতিক প্রভাবের কবলে পড়েছে। একাধিক সদস্যের দলীয় সম্পৃক্ততা ও কার্যক্রমের কারণে প্রকৃত সাংবাদিকরা উপেক্ষিত হচ্ছেন, প্রেসক্লাবের মর্যাদা নষ্ট হচ্ছে এবং নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তারা।
রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক নেতা ওমর ফারুখ বলেন,
এইসব রাজনৈতিকভাবে প্রভাবিত সদস্যদের কারণে জনগণের কোনো লাভ হবে না, বরং ক্ষতিই হবে। এরা জাতির শত্রু, দেশের জনগণের দুশমন। প্রেসক্লাবের মতো একটি পবিত্র প্রতিষ্ঠানে এদের অবস্থান সাংবাদিক সমাজের জন্য লজ্জাজনক।”
আরও এক সিনিয়র সাংবাদিক বলেন,
প্রেসক্লাব কোনো রাজনৈতিক সংগঠন নয়। এখানে দলীয় রাজনীতির ছোঁয়া আসা মানে সাংবাদিকতার মান ও পেশাদারিত্বের অবমাননা।”
স্থানীয় সাংবাদিক সমাজ এবং সাধারণ মানুষ প্রেসক্লাবের নেতৃত্বে থাকা রাজনৈতিকভাবে সম্পৃক্ত সদস্যদের কার্যক্রমের স্বচ্ছ তদন্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত