রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫৪ এএম
চট্টগ্রাম প্রতিনিধি │ লেখক: আজগর আলি মানিক
চট্টগ্রামের রূপনগর আবাসিক এলাকার কসাইপাড়ার পাশে অবস্থিত রিয়াজুল জন্নাত মাদ্রাসা-তে শিশু শিক্ষার্থীদের উপর অমানবিক নির্যাতন ও বলাৎকারের অভিযোগ উঠেছে। স্থানীয় অভিভাবকরা জানিয়েছেন, মাদ্রাসার একাধিক শিক্ষক ছোট ছেলেদের ওপর শারীরিক ও যৌন নিপীড়ন চালাচ্ছেন, আর কেউ প্রতিবাদ করলে তাকে নির্মমভাবে পেটানো হয়।
অভিভাবক সালাউদ্দিন জানান, তার পুত্রসহ আরও এক শিক্ষার্থী একই সময় মাদ্রাসার কয়েকজন হুজুরের হাতে নির্যাতনের শিকার হয়েছে। তারা ছেলেদের পেন্ট খুলতে বলতেন; রাজি না হলে লাঠি ও বেত দিয়ে পেটানো হতো। শিশুর শরীরে আঘাতের স্পষ্ট দাগ দেখা গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিভাবকরা জানান, বিষয়টি বাইজিদ থানায় জানানো হলেও থানার ওসি ফোনে সাড়া দেননি। ফলে পরিবারগুলো হতাশ ও নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয়ভাবে কোনো সমঝোতা বা মীমাংসা নয় — অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন ভুক্তভোগী পরিবার।
এ প্রসঙ্গে এলাকাবাসীরা বলেন, “এধরনের ভয়াবহ ঘটনা বারবার ঘটলেও অনেক সময় চাপের মুখে চুপ থাকতে হয়। কিন্তু এবার আমরা কাউকে ছাড় দেব না। শিশুদের ভবিষ্যৎ রক্ষায় কঠোর ব্যবস্থা নিতে হবে।”
ভুক্তভোগী পরিবার দ্রুত চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার দাবি জানিয়েছে, যাতে প্রমাণ নষ্ট না হয়। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এইসব ধর্মের নামে মুখোশধারী অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।”
স্থানীয় সচেতন নাগরিক সমাজও বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ ঘটনায় এখনো কোনো মামলা নেওয়া হয়নি বলে জানা গেছে। তবে অভিভাবকরা লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন।
সম্পাদকীয় মন্তব্য:
এ ধরনের ভয়াবহ অপরাধ সমাজে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। প্রশাসনের উচিত অভিযোগের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা।
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত