রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩৪ এএম
রিপোট করেছেন নাসরিন আক্তার সুমি।।
চট্টগ্রামের পাহাড়িকা এলাকার ৮ নম্বর রোডে আওয়ামী লীগ নেতা ফজলুর রহমানের প্লটের সামনে অবৈধভাবে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল কর্মীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, আলমগীর বাবু নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, জমি দখলসহ নানা অবৈধ কর্মকাণ্ডে জড়িত।
স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর বাবু নিজেকে যুবদলের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে প্রভাবশালী নেতাদের সঙ্গে যোগসাজশে সাধারণ মানুষের জমি দখল করে নিচ্ছেন। তিনি সম্প্রতি বার্মা সাইফুল, যুবদলের মঞ্জু এবং রাসেল নামের ব্যক্তিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে প্রদান করে তাদের সহায়তা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, “যেখানে সেখানে দেয়াল তুলে মানুষকে ভয়ভীতি দেখিয়ে জমি দখল করা এখন তার নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন এবং রাজনৈতিক ছত্রচ্ছায়ায় সে এসব কাজ করে যাচ্ছে নির্ভয়ে।”
একজন ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমাদের এলাকার নিরীহ মানুষগুলো দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছে। কেউ প্রতিবাদ করলেই হুমকি-ধমকি দেওয়া হয়।”
স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, ফজলুর রহমানের মালিকানাধীন প্লটের সামনে নির্মিত দেয়ালটি সম্পূর্ণ অবৈধ এবং এটি সরকারি নকশা ও রাস্তাঘাটের নিয়ম ভঙ্গ করে গড়ে তোলা হচ্ছে।
অন্যদিকে, প্রশাসনের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তারা বলছেন, একাধিকবার মৌখিকভাবে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি
ভুক্তভোগীদের দাবি:
অবৈধ দেয়াল অপসারণ
জমি দখলের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা
এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কঠোর নজরদারি
এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও স্থানীয় থানার দায়িত্বপ্রাপ্তদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিকরা।
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত