জাতীয়,ক্রাইম রিপোর্টার্স সোসাইটি সাধারণ সম্পাদক হাসানের মুক্তি দাবী।

জাতীয়,ক্রাইম রিপোর্টার্স সোসাইটি সাধারণ সম্পাদক হাসানের মুক্তি দাবী।

sub-editor    ০৬:৪৮ পিএম, ২০২৫-১০-১৮    25

জাতীয়,ক্রাইম রিপোর্টার্স সোসাইটি সাধারণ  সম্পাদক হাসানের মুক্তি দাবী।

জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক অনুসন্ধানী সাংবাদিক মোহাম্মদ হাসানুল আলম এর মুক্তি দাবী করে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি এস.এম. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক (জাতীয় প্রেসক্লাবের সাবেক কর্মকর্তা) আবু বক্কর সিদ্দিক, চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ সভাপতি সৈয়দ মির্জান সমরকন্দী, জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি, চট্টগ্রাম শাখার সভাপতি আজম খাঁন এক যৌথ বিবৃতি প্রদান করেন। 
বিবৃতিতে বলা হয়, তথ্য অন্বেষণ করা সাংবাদিকসহ প্রত্যেক মানুষের মৌলিক ও মানবাধিকার। জাতিসংঘের সার্বজনীন বিশ্ব মানবাধিকার সনদের অনুচ্ছেদ: ১৯ এ তথ্য অন্বেষণ, গ্রহণ ও প্রদানের অধিকারের নিশ্চয়তা দেয়া হয়েছে। আমাদের দেশের সংবিধানের অনুচ্ছেদ: ২৫ এ আন্তর্জাতিক আইন মেনে চলার বিষয় সন্নিবেশিত। তাছাড়াও আমাদের দেশের তথ্য অধিকার আইন ও বাংলাদেশ প্রেস কাউন্সিল আইনে তথ্য অনুসন্ধানের অধিকার দেয়া আছে। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে সঠিক তথ্য অনুসন্ধানে গেলে বাধাগ্রস্ত ও হয়রানির শিকার হচ্ছেন। গত কয়েক মাস ধরে এ বিষয়টি আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করে আসছি। এতে সত্যিকার অনুসন্ধানী সাংবাদিক ও পুলিশ প্রশাসনের মধ্যে দূরত্ব বেড়েছে পুলিশের অসহিষ্ণুতার কারণে। 
সাংবাদিক হাসানুল আলম বিভিন্ন সময়ে তথ্য অনুসন্ধান করায় পুলিশ প্রশাসনের সাথে তিক্ততার সৃষ্টি হয়। তাই ১৪ ই অক্টোবর মীমাংসিত এক পারিবারিক বিষয়েকে ইস্যু করে পুলিশ ও কতিপয় সমাজবিরোধী লোক মামলা সাজিয়ে বায়েজিদ থানা পুলিশ ১৫ ই অক্টোবর মামলা দেখিয়ে শুক্রবার রাতে হাসানুল আলমকে তার বাসা থেকে গ্রেফতার করে।
ইতিপূর্বে বহদ্দারহাটে কতিপয় হোটেলে অসামাজিক কাজ চলছে খবর পেয়ে সংবাদ ও তথ্য সংগ্রহ করতে গেলে চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক হান্নান রহিম তালুকদারকে মিথ্যা অজুহাতে কতিপয় দুর্নীতিবাজ সাংবাদিকের যোগসাজশে গ্রেফতার করে। অথচ একি সময়ে ঐ হোটেল থেকে অবৈধ কাজে লিপ্ত থাকার কারণে ৫ জন মহিলাকে চান্দগাঁও থানা পুলিশ আটক করার সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়। 
পুলিশ ফ্যাসিবাদী শাসনামলের মত দুর্নীতিবাজদের লালন ও অবৈধ কাজে সহায়তা করে সাংবাদিকদের পেশাগত প্রধান দায়িত্ব সংবাদ সংগ্রহে বাধা দিয়ে আসছে। যে সকল পুলিশ ও পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দিয়ে আসছে তাদেরকে অবিলম্বে চাকুরীচ্যুত করে তদস্থলে দেশপ্রেমিক ও সৎ পুুলিশ অফিসার নিয়োগের আহ্বান এবং সাংবাদিক হাসানুল আলমসহ সকল গ্রেফতারকৃত সাংবাদিককে সসম্মানে মুক্তি দাবী করেন। 
উল্লেখ্য যে, এই বিবৃতি প্রকাশের জন্য প্রেরণের আগে গ্রেফতারকৃত ও সংক্ষুব্ধ সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশ প্রেস কাউন্সিল ও প্রেস জুডিসিয়াল কমিটির সাবেক সদস্য, বিশ্ব প্রেস কাউন্সিল নির্বাহী পরিষদের সাবেক সদস্য, চট্টগ্রাম প্রেসক্লাব শৃঙ্খলা ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মইনুদ্দীন কাদেরী শওকতের সাথে দেখা করলে তিনি সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে পুলিশী হয়রানির বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকদের অনৈক্যের কারণে পেশাগত দায়িত্ব পালনে বিভিন্নভাবে আজ বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থার অবসান হওয়া দরকার। 

সংবাদ প্রেরকঃ
স্বাক্ষরিত 
নাজিম উদ্দিন

রিটেলেড নিউজ

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

sub-editor

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

sub-editor

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

sub-editor

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

sub-editor

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও মোটরসাইকেল ব্যবহারে অনিয়মের অভিযোগ

চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও মোটরসাইকেল ব্যবহারে অনিয়মের অভিযোগ

sub-editor

চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত

সর্বশেষ