রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩১ এএম
চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন ৫ নম্বর মোহরা ওয়ার্ডে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, মোহাম্মদ ইব্রাহিম (পিতা: কবির আহম্মেদ), পশ্চিম মোহরা, পল্টন তালুকদার বাড়ির এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে সাধারণ মানুষের ওপর চাঁদা দাবি, হুমকি-ধামকি এবং নির্যাতন চালিয়ে আসছেন।
ভুক্তভোগীরা জানায়, মোঃ ইব্রাহিম কখনো নিজের পরিচয় দেন এরশাদ উল্লাহ গ্রুপের ঘনিষ্ঠ হিসেবে, আবার কখনো আবু সুফিয়ান গোষ্ঠীর নাম ভাঙিয়ে এলাকার গরীব-অসহায় মানুষের উপর একের পর এক অত্যাচার চালাচ্ছেন। এলাকার ব্যবসায়ীরা বলছেন, ইব্রাহিম নানা উন্নয়নমূলক কাজের নামে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত চাঁদা দাবি করে, টাকা না দিলে মারধর ও নানা রকম হুমকি-ধামকি দেন।
স্থানীয় এক ক্ষুব্ধ ব্যবসায়ী বলেন, "আমরা যারা ছোটখাটো ব্যবসা করি, রিকশা চালাই, তারা তার কাছে বাধ্য হয়ে চাঁদা দিচ্ছে। অনেকেই ভয় থেকে মুখ খুলতে পারছে না।"
অন্যদিকে, ইব্রাহিম নিজেকে বিএনপির স্থানীয় নেতা দাবি করলেও দলীয় কোনো আনুষ্ঠানিক দায়িত্ব নেই তার। স্থানীয়দের দাবি, তার এই অপকর্ম বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং এলাকার শান্তি ও সম্প্রীতি নষ্ট করছে।
ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বিএনপির শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, "বিএনপি কি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে? না কি এসব অপকর্ম দলের নীতির বিরুদ্ধে?"
সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসী মোঃ ইব্রাহিমের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেছেন, "অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে এলাকার সাধারণ মানুষ স্বস্তি পায় এবং চাঁদাবাজির ছায়া উঠে যায়।"
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত