রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩১ এএম
চট্টগ্রামে কসাই লেদুর দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীর সংঘর্ষ: ৫ জন আহত, পলাতক লেদু খাগড়াছড়িতে মাটির নিচে আত্মাগোপনে রয়েছেন।
রিপোর্ট করেছেন ওমর ফারুক চট্টগ্রাম জেলা।
চট্টগ্রাম নগরীতে কসাই লেদু নামে পরিচিত আওয়ামী লীগ নেতা আবদুর নবীর দ্বিতীয় স্ত্রী চোরাকারবারি লাকি আক্তার ও তৃতীয় স্ত্রী মদ ব্যবসায়ী চাম্পা আক্তার এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পারিবারিক কলহ ও পুরনো দ্বন্দ্বের জেরে শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে লেদুর দুই স্ত্রী এলাকায় প্রভাব বিস্তার এবং অবৈধ ব্যবসা নিয়ে দ্বন্দ্বে জড়িত ছিলেন। সম্প্রতি একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তেজনা চরমে পৌঁছায়। গতকাল সন্ধ্যায় বাইজিদ এলাকায় একটি মার্কেট চত্বরে হঠাৎ করেই উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
সংঘর্ষের সময় লেদুর দুই স্ত্রী পরস্পরের বিরুদ্ধে অশালীন ভাষায় কথা বলেন এবং একে অপরের অবৈধ কর্মকাণ্ড ফাঁস করে দেওয়ার হুমকি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগ রয়েছে, কসাই লেদু ওরফে আবদুর নবী লেদুর বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ৪০টি মামলা রয়েছে। তিনি বর্তমানে বাইজিদ, পাচলাইশ ও কোতোয়ালী থানার তালিকাভুক্ত আসামি। তার অবৈধ কর্মকাণ্ড এবং পারিবারিক অশান্তির জেরে অতিষ্ট হয়ে দুই স্ত্রীকেই রেখে লেদু কিছুদিন আগে চট্টগ্রাম কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে খাগড়াছড়িতে আত্মগোপন করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তিনটি থানা পুলিশ সমন্বিতভাবে তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চট্টগ্রাম মহানগর পুলিশ (CMP) জানিয়েছে, কেউ লেদুর অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারলে তার জন্য পুরস্কারের ঘোষণা দেওয়া হবে।
জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে, যদি কেউ কসাই লেদুকে কোথাও দেখতে পান, তাহলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করুন। রিপোর্ট করেছেন ওমর ফারুক চট্টগ্রাম জেলা।
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত