বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১১:০৬ এএম
চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসবে বিএনপি নেতা হেলাল চৌধুরীর পানি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়
সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে দুর্গোৎসবে অংশ নিলেন বিএনপি নেতারা
রিপোট করেছেন। আজগর আলি মানিক সম্পাদক সিটিজি ক্রাইম নিউজ।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জে.এম.সেন হল প্রাঙ্গণে উদযাপিত হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উপলক্ষে আয়োজিত বিজয়া শুভেচ্ছা ও পানি বিতরণ কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক ও দলের পরিচিত মুখ হেলাল চৌধুরী। তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপি নেতা আলমগীর চৌধুরী, ফয়েজ উল্লাহ, বাবলু চৌধুরী, দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মনছুর আলম, বকশীরহাট ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক শমসের আলী, মোহাম্মদ জসিম, আব্দুর রশিদ খেকন, ইউছুপ শরীফ, আব্বাছ রশিদ, নওয়াদ আলী আকিব, ইয়াছিনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অর্পণ ব্যানার্জি এবং সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল চন্দ্র নাথ।
সম্প্রীতির মেলবন্ধনে ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলনমেলা
শুভেচ্ছা বক্তব্যে হেলাল চৌধুরী বলেন—
বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনায় গড়ে ওঠা দেশ। আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল প্রেরণাই ছিল সাম্য, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ। এখানে ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ সম্পূর্ণ সমান অধিকার নিয়ে বসবাস করে এবং নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করে আসছে।”
তিনি আরও বলেন—
এদেশের সবচেয়ে বড় শক্তি হলো পারস্পরিক সহনশীলতা ও সম্প্রীতি। একজন মুসলমান যেমন ঈদে খুশি ভাগ করে নেয়, তেমনি দুর্গাপূজা, বড়দিন বা বৌদ্ধ পূর্ণিমায় প্রতিবেশীদের শুভেচ্ছা জানাতে ভোলে না। এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষাই আমাদের জাতীয় ঐক্যের মূল ভিত্তি। বিএনপি সবসময়ই এই অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার রক্ষায় পাশে ছিল এবং থাকবে।”
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ধর্মীয় স্বাধীনতা, এবং পারস্পরিক সম্মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের মাঝে বিএনপি নেতারা পানি বিতরণ করেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড ও থানা বিএনপির নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা জনসাধারণের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।
তারেক রহমানের নির্দেশনায় শুভেচ্ছা কর্মসূচি
বিএনপি নেতারা জানান, এই শুভেচ্ছা ও পানি বিতরণ কর্মসূচি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আয়োজিত হয়েছে। তিনি সব সময়ই দেশের সকল ধর্মের মানুষের প্রতি সহানুভূতিশীল এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে দৃঢ় অবস্থানে থাকেন।
উৎসবের রঙে সম্প্রীতির ছোঁয়া
অনুষ্ঠানের শেষভাগে সাংস্কৃতিক পরিবেশনা ও পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আগত অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। সবশেষে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।
উৎসব শেষে থেকে যায় মিলনের বার্তা, ধর্ম-বর্ণের উর্ধ্বে উঠে বাংলাদেশ এগিয়ে যাক ঐক্য ও সহমর্মিতার পথে—এটাই ছিল আয়োজনের মূল বার্তা।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত